খেলারদেশ

উয়েফা সুপার কাপ

উয়েফা সুপার কাপ ফরম্যাটে বদল?

হতে পারে চার দলের টুর্নামেন্ট

উয়েফা সুপার কাপ ফরম্যাটে বদল?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাটে পরিবর্তন আনার প্রস্তাব উঠেছে। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার ওয়ালস-সিজেনহাইমে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বিজয়ীরা এই ট্রফিতে খেলেন। তবে ইউরোপে এখন তিনটি ক্লাব প্রতিযোগিতা রয়েছে। তাই কনফারেন্স লিগের বিজয়ীকেও সুপার কাপে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত ফরম্যাটে খেলবে চার দল। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন এবং কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন। হবে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। প্রস্তাব অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী খেলবে কনফারেন্স লিগের বিজয়ীর বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ও ইউরোপা লিগের বিজয়ী।

Image

এই ফরম্যাট চালু থাকলে এবার পিএসজির প্রতিপক্ষ হতো ক্রিস্টাল প্যালেস। অন্য সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলত অ্যাস্টন ভিলা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়েও রয়েছে আলোচনা। কেউ কেউ এমন ম্যাচ বাতিলের পক্ষে।

তবে এই প্রস্তাবে ম্যাচটি রাখার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। এতে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। একই সঙ্গে দর্শকরাও বাড়তি একটি ম্যাচ উপভোগ করতে পারবেন। ফরম্যাটটির আরও কিছু সুবিধা রয়েছে। ম্যাচ বাড়বে, তবে সংখ্যা খুব বেশি হবে না। উয়েফার আয়ও বাড়তে পারে। কনফারেন্স লিগের চ্যাম্পিয়নও বড় ট্রফির জন্য লড়ার সুযোগ পাবে।

চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপেরও মৌসুমের শুরুতেই ট্রফি জয়ের সুযোগ থাকবে। এমনকি একই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই দল আবারও মুখোমুখি হতে পারে। ফলে সুপার কাপ ঘিরে দর্শকদের আগ্রহও বাড়তে পারে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।