ওমর আরতান
ইতিহাস গড়ছেন সোমালিয়ার ওমর আরতান
ইউরোপের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

ওমর আরতান
আফ্রিকান ফুটবলের জন্য ঐতিহাসিক এক মুহূর্তের অপেক্ষা করছে। সোমালিয়ার ৩৪ বছর বয়সী রেফারি ওমর আরতান উয়েফা সুপার কাপের দায়িত্ব নিতে অস্ট্রিয়ার সালজবুর্গে পৌঁছেছেন।
বুধবারের বহুল প্রতীক্ষিত ম্যাচে পিএসজি ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আরতান। এর মধ্য দিয়ে উয়েফা সুপার কাপের ইতিহাসে প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে মাঠে নামার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন তিনি।

অস্ট্রিয়ার সালজবুর্গে ওমর আরতান
আরতানের নিয়োগ অবশ্য শুরু থেকেই স্বাভাবিক ছিল না। টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং কয়েক দিন আগেও তাকে ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। শেষ পর্যন্ত উয়েফার সিদ্ধান্তে বদল আসে এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচের দায়িত্ব পান সোমালিয়ার এই রেফারি।
আরতানের সঙ্গে ম্যাচ পরিচালনায় থাকছেন আরও দুই আফ্রিকান কর্মকর্তা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিবুতির লিবান আবদুলরাজাক আহমেদ এবং কেনিয়ার স্টিফেন এলিয়াজার ওনিয়াঙ্গো ইয়েম্বে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।