বার্সেলোনা
ফারমিনের রোনালদো স্টাইলে গোল উদযাপন
ফারমিনের নতুন ৭ নম্বর জার্সিতে রোনালদো স্টাইলে গোল উদযাপন

ফারমিনের রোনালদো স্টাইলে গোল উদযাপন
এলচের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ম্যাচের ৭৯তম মিনিটে দলের পঞ্চম গোলটি করে আলোচনার কেন্দ্রে ফারমিন লোপেজ। তবে গোলের চেয়েও বেশি নজর কেড়েছে তার উদযাপন। যেখানে স্পষ্টভাবেই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ছাপ।

বক্সের বাইরে দারুণ এক টার্নে জায়গা তৈরি করে বল জালে জড়ান ফারমিন। এরপর বুকের দিকে আঙুল দেখিয়ে এবং পরে মাঠের দিকে ইঙ্গিত করে উদযাপন করেন তিনি। রোনালদোর বহুল পরিচিত ‘আমি এখানে’ বার্তার সঙ্গে যার দারুণ মিল।

এই উদযাপনকে ঘিরে রোনালদোর সঙ্গে ফারমিনের পুরোনো সম্পর্কের কথাও সামনে এসেছে। স্প্যানিশ এই মিডফিল্ডার পর্তুগিজ কিংবদন্তির দীর্ঘদিনের ভক্ত। অনলাইনে ছড়িয়ে পড়া পুরোনো ছবিতে দেখা যায়, ইউভেন্টাসে রোনালদোর সময় তার সঙ্গে ছবি তুলেছিলেন তরুণ ফারমিন। লা মাসিয়ার বয়সভিত্তিক দলেও রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপন করতে দেখা গেছে তাকে। এবার সেই তালিকায় যোগ হলো রোনালদোর আরেকটি আইকনিক উদযাপন।

এবার অবশ্য রোনালদোর সঙ্গে মিলটা শুধু উদযাপনেই নয়। বার্সেলোনায় রদ্রির আগমনের পর ফারমিন নিজের ১৬ নম্বর জার্সি ছেড়ে দেন। রদ্রি দীর্ঘদিন ধরে এই নম্বরটিই ব্যবহার করে আসছেন। এরপর ফেরমিন বেছে নেন ৭ নম্বর, যে জার্সি ফুটবলবিশ্বে রোনালদোর নামের সঙ্গেই সবচেয়ে বেশি জড়িয়ে আছে।

২০২৫/২৬ মৌসুমে ১৩ গোল ও ১৭ অ্যাসিস্ট করে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন ফারমিন। মে মাসের শেষ দিকে পায়ের চোটের কারণে বিশ্বকাপ মিস করলেও এখন ফের মাঠে ফিরেছেন দারুণভাবে। নতুন মৌসুমে ইতোমধ্যে করেছেন দুইটা গোল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তানতুয়োনো’
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।