খেলারদেশ

মোহাম্মদ সালাহ

প্রথম ম্যাচেই সালাহর ৪ গোল, ২ গোল বাতিল

তুরস্কের সুপার লিগে প্রথমবার ট্রাবজোনস্পরের শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন মোহাম্মদ সালাহ

প্রথম ম্যাচেই সালাহর ৪ গোল, ২ গোল বাতিল

প্রথম ম্যাচেই সালাহর ৪ গোল, ২ গোল বাতিল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

তুরস্কের সুপার লিগে প্রথমবার ট্রাবজোনস্পরের শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন মোহাম্মদ সালাহ। ইস্তাম্বুল বাসাকশেহিরের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন তিনি। শুধু তাই না, ম্যাচে তার আরও দুইটা গোল বাতিল হয়েছে।

Image

লিভারপুল ছাড়ার পর চলতি মাসের শুরুতে ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পরে যোগ দেন সালাহ। মৌসুমের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। এবার প্রথমবারের মতো শুরু থেকেই খেলতে নেমে ম্যাচের মাত্র আট মিনিটেই গোলের খাতা খোলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মদ সেনগেজের হাত ফসকে বল বেরিয়ে গেলে সুযোগটি কাজে লাগান তিনি।

Image

১৯ মিনিটে পেনাল্টি থেকে এলদোর শোমুরোদভ গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় ট্রাবজোনস্পর। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে উঠে আর্নেস্ট মুচির সঙ্গে পাস বিনিময় করে দূরের পোস্টে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন সালাহ। এরপরও তার গোলের ক্ষুধা থামেনি। যোগ করা সময়ে আরও একবার বল জালে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু আক্রমণের শুরুতে ফাউলের কারণে গোলটা বাতিল হয়। এর আগে গোলরক্ষক কর্নার ঠেকাতে উঠে যাওয়ার সুযোগে অনেক দূর থেকে খালি জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পাননি সালাহ।

সব মিলিয়ে চারবার বল জালে পাঠিয়েছিলেন মিশরীয় তারকা, যার দুইটা টিকে যায়। আর সেই দুই গোলেই ট্রাবজোনস্পর মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে। এবার সালাহর সামনে নতুন পরীক্ষা ইউরোপা লিগে। বৃহস্পতিবার প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেনৎসভারোশের মাঠে খেলবে ট্রাবজোনস্পর। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরে থাকায় পরের ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।