খেলারদেশ

ভিনিসিয়ুস জুনিয়র

বার্সা তারকাকে ভিনির জার্সি উপহার

বার্সেলোনার সাবেক তারকাকে নিজের রিয়াল মাদ্রিদ জার্সি উপহার ভিনিসিয়ুসের

বার্সা তারকাকে ভিনির জার্সি উপহার

বার্সা তারকাকে ভিনির জার্সি উপহার

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শেষে মাঠের বাইরের এক সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে নজর কাড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও বার্সেলোনার একাডেমির সাবেক খেলোয়াড় কেইতা বালদেকে নিজের জার্সি উপহার দিয়ে আলোচনায় এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।

Image

রিয়াল মাদ্রিদ ম্যাচটি ২-১ গোলে জিতেছে। ৯০তম মিনিটে বদলি হিসেবে নামা নতুন রিক্রুট কার্লোস এস্পি গোল করে দলকে জয় এনে দেন।

তবে ভিনিসিয়ুসের ম্যাচটা ছিল বেশ উত্তপ্ত। প্রতিপক্ষের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছেন তিনি। আলেক্স কালাত্রাভার সঙ্গে সংঘর্ষের পর হলুদ কার্ডও দেখেন। গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও ম্যাচ শেষে ভিন্ন কারণে তার নাম উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ম্যাচের পর গ্যালারিতে থাকা কেইতা বালদের সঙ্গে দেখা করেন ভিনিসিয়ুস। দুজনকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এরপর ব্রাজিলিয়ান তারকা নিজের জার্সিটি বালদেকে উপহার দেন।

Image

বালদে বর্তমানে মোনজার হয়ে খেলছেন। তবে তার সঙ্গে এস্পানিওলের সম্পর্ক বেশ পুরনো। বার্সেলোনার যুব একাডেমির এই সাবেক খেলোয়াড় ২০২৩/২৪ মৌসুমে ধারে এস্পানিওলের হয়ে খেলেছিলেন। ফলে সাবেক ক্লাবের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দেখতে তার উপস্থিতি খুব একটা বিস্ময়কর নয়। আর ম্যাচ শেষে দুজনের এই বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ এবং জার্সি বিনিময় রাতটির সুন্দর এক মুহূর্ত হয়ে থাকল।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।