ম্যানচেস্টার সিটি
ব্রাজিল থেকে ৪ কোটি ইউরোতে ম্যান সিটিতে আলান
‘হিয়ার উই গো’: ৪ কোটি ইউরোতে ব্রাজিলের পালমেইরাস ক্লাবের আলান এলিয়াসকে দলে নিচ্ছে ম্যানচেস্টার সিটি

ব্রাজিল থেকে ১৪ কোটি ইউরোতে ম্যান সিটিতে আলান
ম্যানচেস্টার সিটির আক্রমণভাগে যোগ হতে যাচ্ছেন পালমেইরাসের তরুণ উইঙ্গার আলান। দুই ক্লাবের মধ্যে তার দলবদল নিয়ে মৌখিক সমঝোতা হয়ে গেছে বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো।

চুক্তির মূল মূল্য ৪ কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও কিছু অ্যাড-অন থাকবে। দুই ক্লাব এখন প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান করছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই আলানের সিটি-যাত্রা সম্পন্ন হবে। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়াচ্ছে সিটি। এর আগে দলটি লিলের তরুণ মিডফিল্ডার আয়ুব বোয়াদির সঙ্গেও সমঝোতায় পৌঁছেছে।
চলতি বছর পালমেইরাসের হয়ে বেশ নিয়মিতই খেলেছেন আলান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৬ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে তার। রোমানোর ভাষায়, ‘হিয়ার উই গো’, অর্থাৎ আলানের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার চুক্তি কার্যত চূড়ান্ত। এখন শুধু বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।