চেলসি
এনজো সম্পর্কে আলোনসোর রহস্যময় বার্তা
চেলসিতে এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ ও ম্যানচেস্টার সিটির আগ্রহ নিয়ে মুখ খুললেন কোচ শাবি আলোনসো

এনজো ফার্নান্দেজ (বাঁয়ে), শাবি আলোনসো (ডানে)
চেলসিতে এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ম্যানচেস্টার সিটির আগ্রহের মধ্যে এবার বিষয়টা নিয়ে মুখ খুলেছেন কোচ শাবি আলোনসো।
ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এনজো। রোমিও লাভিয়াকে তুলে তার জায়গায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে নামান আলোনসো। তবে মাঠে নামার সময় চেলসি সমর্থকদের এক অংশের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয় তাকে। এর পেছনে রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা। ম্যানচেস্টার সিটি এনজোকে দলে ভেড়াতে আগ্রহী। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কার দলে যোগ দিতে আগ্রহী বলেও খবর রয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডারের।
ম্যাচ শেষে এনজোর ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে আলোনসোও অবশ্য কোনো নিশ্চয়তা দেননি। বরং তার কথায় আরও বাড়ে রহস্য। ‘ফুটবলে কোনো কিছুতেই আমি অবাক হই না। দেখা যাক। আমি চাই, ভবিষ্যৎ নিয়ে কী হবে সেটা যেন আমরা দ্রুত জানতে পারি। এই সপ্তাহেই দেখা যাবে,’ বলেন চেলসি কোচ।
আলোনসোর এই মন্তব্যের পর এনজোর ভবিষ্যৎ নিয়ে রহস্য ও আলোচনা আরও জোরালো হয়েছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে চেলসি তাকে ধরে রাখতে পারে, নাকি ম্যানচেস্টার সিটির প্রস্তাবে শেষ পর্যন্ত সাড়া দেবে, সেটাই এখন দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।