ইএফএল লিগ ওয়ান
গোলরক্ষক না হয়েও অবিশ্বাস্য সব গোলরক্ষা
গোলরক্ষক না হয়েও ৫০ মিনিট অবিশ্বাস্যভাবে গোল পাহারা, ইংলিশ ফুটবলে বিরল কীর্তি

ববি ফকনার
ইংলিশ ফুটবলে ঘটেছে সিনেমার গল্পকেও হার মানানো এক ঘটনা। ইএফএল লিগ ওয়ান ম্যাচে, গোলরক্ষক হিসেবে খেলার কোনো অভিজ্ঞতা না থাকা ট্রানমেয়ার রোভার্সের ডিফেন্ডার ববি ফকনারকে ম্যাচের মাঝপথে নামতে হয়েছে গোলপোস্টের নিচে। আর সেখানেই তিনি হয়ে উঠেছেন দলের নায়ক।
পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হয় ট্রানমেয়ারের নিয়মিত গোলরক্ষক হ্যারিসন মেলকে। বদলি গোলরক্ষকও ছিলেন না। ফলে বাধ্য হয়েই গ্লাভস হাতে তুলে নেন ফকনার। তখনও ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ট্রানমেয়ার। ম্যাচের বাকি ৫০ মিনিটেরও বেশি সময় গোলরক্ষকের দায়িত্ব সামলাতে হয় একজন ডিফেন্ডারকে।

শুরুতে বিষয়টি ছিল নিছক জরুরি পরিস্থিতি। কিন্তু ফকনার পোস্টের নিচে দাঁড়িয়ে সবাইকে চমকে দেন। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে পোর্ট ভেলেকে আর গোল করতে দেননি তিনি। শুধু তাই নয়, আকাশে আসা বল সামলাতেও বেশ আত্মবিশ্বাসী ছিলেন ফকনার। গোলরক্ষকের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার পারফরম্যান্সে কোনোভাবেই তা বোঝা যাচ্ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ফকনার গোলপোস্টে থাকার পুরো সময়টায় আর কোনো গোল হজম করেননি ট্রানমেয়ার।

ফকনার গোলপোস্টে থাকার পুরো সময়টায় আর কোনো গোল হজম করেননি ট্রানমেয়ার
শেষ পর্যন্ত ট্রানমেয়ার সমতায় ফেরে এবং ১-১ গোলে ম্যাচ শেষ করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। আর দলের সেই প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল অপ্রত্যাশিত গোলরক্ষক ফকনারের। ম্যাচ শুরু করেছিলেন ডিফেন্ডার হিসেবে, শেষ গোলরক্ষকের গ্লাভস হাতে হয়ে উঠতে হলো দলের ত্রাতা। ইংলিশ ফুটবলের এই অদ্ভুত তাই ববি ফকনারের জন্য নিশ্চিতভাবেই হয়ে থাকবে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।