রিয়াল মাদ্রিদ
রিয়ালে ব্রাহিমের ভবিষ্যৎ কি অনিশ্চিত?
মরিনিওর চমকের পর মুখ খুললেন ব্রাহিম দিয়াজ, বার্তা দিলেন রিয়াল সতীর্থদের

ব্রাহিম দিয়াজ
রিয়াল মাদ্রিদের লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে ব্রাহিম দিয়াজের বেঞ্চে থাকা অনেককেই অবাক করেছিল। প্রাক-মৌসুমে নিয়মিত খেলার পরও প্রথম একাদশে জায়গা হয়নি তার। তবে বিষয়টা নিয়ে ক্ষোভ বা হতাশায় ভুগছেন না এই স্প্যানিশ-মরক্কান মিডফিল্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এলচের বিপক্ষে ম্যাচে জুড বেলিংহ্যামকে শুরুতে খেলানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন ব্রাহিম। দ্বিতীয়ার্ধে নতুন দলে আসা ইয়ান দিওমান্দেকে তার আগে মাঠে নামানো হলেও সেটাকেও স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি। ব্রাহিম অবশ্য নিয়মিত খেলতে চান। তবে রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান নিয়েও তিনি আত্মবিশ্বাসী। বিশেষ করে কোচ জোসে মরিনিও তাকে জানিয়েছেন, পরের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
দলের ভেতরের প্রতিযোগিতাটাও ভালোভাবেই বুঝতে পারছেন ব্রাহিম। রিয়ালের মতো দলে একাদশে জায়গা পাওয়া যে সহজ না, তাও স্বীকার করেছেন। তার ভাষায়, “সেরা খেলোয়াড়রা এখানে আছে। তাই খেলার সুযোগ পাওয়াটাও কঠিন।”

তবে মরিনিওর পরিকল্পনায় ব্রাহিমের জন্য বিশেষ জায়গা রয়েছে। পর্তুগিজ কোচ তাকে একাধিক পজিশনে খেলাতে চান। প্রয়োজনে মাঝমাঠে নেমে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্বও নিতে পারেন তিনি। দিওমান্দের আগমনও ব্রাহিমের ভূমিকা কমিয়ে দিচ্ছে না। কোচিং স্টাফ মনে করেন, নতুন এই খেলোয়াড়ের জন্য নির্ধারিত বেশ কয়েকটা দায়িত্ব ব্রাহিমও পালন করতে পারেন। ম্যাচের পরিস্থিতি ও মরিনিওর কৌশল অনুযায়ী তার ভূমিকা বদলাতে পারে।
মৌসুমের শুরুতেই কোনো খেলোয়াড়ের ভূমিকা চূড়ান্ত করতে চাইছেন না মরিনিও। খেলোয়াড়দের প্রাথমিক দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি পারফরম্যান্স অনুযায়ী পরবর্তী সময়ে তা পরিবর্তনের সুযোগও রাখছেন তিনি। তাই আপাতত ব্রাহিমের জন্য বেঞ্চ দিয়ে শুরু হলেও দরজা পুরোপুরি বন্ধ না। বরং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচই হতে পারে মরিনিওর পরিকল্পনায় নিজের গুরুত্ব প্রমাণের বড় সুযোগ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।