খেলারদেশ

বিপিএল না করার সিদ্ধান্তে একমত তিন ফ্রাঞ্চাইজি

বিসিবির সিদ্ধান্তে একমত পোষণ করে দলগুলো লম্বা সময়ের জন্য পরিকল্পনা চান।

বিপিএল না করার সিদ্ধান্তে একমত তিন ফ্রাঞ্চাইজি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বছরের শেষদিকে বিপিএলের ১৩তম আসর মাঠে গড়ানো নিয়ে ছিল সংশয়। সবকিছু সংস্কার করে নতুন রূপে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বিপিএলের তিন দল।

আজ শনিবার বিসিবিতে এক বৈঠকে নিজেদের মত জানায় দলগুলো। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স।

বিসিবির সঙ্গে ঐক্যমতে পৌঁছানো দলগুলোর চাওয়া, নতুন রূপ বিপিএল মাঠে নামালে যেন করা হয় লম্বা সময়ের পরিকল্পনা। তাতে পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারবেন তারা।

এ নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, ‘বরাবরই দেখে এসেছি হঠাৎ করেই বিপিএলের তারিখ হয়ে যায় এবং তখন খুবই তড়িঘড়ি করে কাজ করতে হয়। সেটা আমাদের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনে না। এজন্য আমরা বলেছি বা বিসিবি চিন্তা করেছে পাঁচ বছর বা একটা লম্বা সময়ের জন্য বিপিএলের রোডম্যাপ তৈরি করার। সেই অনুযায়ী বিপিএল পরিচালিত হবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই বিপিএল অসাধারণ জায়গায় পৌঁছাবে।’

বিপিএলে গত আসরে খেলেছিল ছয়টি দল। এর মধ্যে তিনটি দল বৈঠকে অংশ নিয়েছিল। বাকি তিন দলের একটি ছিল বিসিবির অধীনে, বাকি দুই দলের কোনো প্রতিনিধি এই সভায় আমন্ত্রণ পাননি।

নতুন রূপ বিপিএল শুরু করলে, এই তিন ফ্রাঞ্চাইজি নিজেদের দল পরিচালনার সুযোগ পাবে। মূলত সে কারণেই তাদেরকে ডাকা হয়েছিল সভায়।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।