খেলারদেশ

চলছে হাসান মাহমুদের 'সুসময়'

কাউন্টিতে দুই দফায় চার ম্যাচে হাসানের শিকার ২৬ উইকেট।

চলছে হাসান মাহমুদের 'সুসময়'
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দ্বিতীয় দফায় কাউন্টিতে দুই ম্যাচে হাসান মাহমুদের শিকার ১৪ উইকেট। দারুণ ছন্দে দলটির সেরা বোলারের তকমা ইতোমধ্যেই পেয়েছে গেছেন। এমন দারুণ ছন্দে থাকা হাসান জাতীয় দলের জার্সিতেও ছিলেন দারুণ। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনি।

এতে স্পষ্ট, সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন এই ডানহাতি পেসার। শুধু ভালো সময় বললে ভুল হবে, বলতে হবে ক্যারিয়ারের সেরা সময়।

কেন সেরা সময় বলা হচ্ছে, সেটা একটু ব্যাখ্যা করা যাক। যেদিন কাউন্টিতে খেলার ডাক পেয়েছিলেন, সেদিনই তার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাকও এসেছিল। কাউন্টিতে খেলে, এরপর গিয়েছিলেন সেখানে।

কাউন্টিতে প্রথম দফায় দুই ম্যাচে এক ফাইফারে তার শিকার ছিল ১২ উইকেট। পরের দফায় এসে শিকার করলেন আরও ১৪ টি। এতে চার ম্যাচে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ২৬-য়ে।

ওই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট। এর ঠিক আগে কেন্টের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে তার শিকার ছিল তিন ম্যাচে চার উইকেট।

কন্ডিশন ভিন্ন হচ্ছে, তবে হাসানের পরিবর্তন হচ্ছে না। যার প্রমাণ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক জয়। ডারউইনে ওই টেস্টে প্রথম ইনিংসে ছয়টি আর দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট।

এমন পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরা ক্রিকেটের মনোনয়নটাও পেয়েছেন তিনি। শুধু মনোনয়ন নয়, হয়তো প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কারটাও পেয়ে যাবেন।

এই যে একের পর এক দারুণ পারফরম্যান্স, এতে তো বলতেই হয় হাসান পার করছেন নিজের ক্যারিয়ারের সুসময়।

বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে তিনি পারফর্ম করে যাচ্ছেন, এতে প্রমাণ করে তিনি জানেন কোথায় কিভাবে পারফর্ম করতে হবে। কিভাবে খেললে নিজের সেরাটা দিতে পারবেন।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৬ টেস্ট এবং ২৬ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন হাসান মাহমুদ। এ সময়ে তিন সংস্করণে তার উইকেটসংখ্যা যথাক্রমে ৪৫, ৩৩ ও ২৮।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।