খেলারদেশ

বিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ

মুস্তাফিজ ও রিশাদ অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে আবেদন করেছেন।

বিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগব্যাশে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনিগেডস। দলটির হয়ে খেলতে ইতোমধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন এই বাঁহাতি।

সোমবার নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রির নিলাম চলাকালে তার বিগব্যাশে দল পাওয়ার বিষয়টি সামনে আসে।

এই নিলাম চলাকালে সাংবাদিকদের বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ইতোমধ্যে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন মুস্তাফিজ। পাশাপাশি হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এর আগে কখনই বিগব্যাশে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। আইপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন এই বাঁহাতি পেসার।

এই টুর্নামেন্টে সুযোগ পাওয়ায় নতুন ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না মুস্তাফিজ। জাতীয় দলের খেলা না থাকা সাপেক্ষে ওয়ানডে সংস্করণে তার সুযোগ মিলতে পারে।

লম্বা সময় ধরে প্রথম শ্রেণি কিংবা টেস্ট ক্রিকেটে খেলেন না মুস্তাফিজ। ফলে, এই সংস্করণে তার দেখা পাওয়া যাবে না।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।