খেলারদেশ

মাঠে ফিরতে প্রস্তুত লিটন

ঢাকা টেস্টে উইকেটের পেছনে থাকবেন লিটন।

মাঠে ফিরতে প্রস্তুত লিটন
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার সময় জানানো হয়নি, লিটন দাস আদতে পুরোপুরি ফিট কিনা। ঢাকায় প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কি না। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তিনি জানান, তাকে পাওয়া যাবে ঢাকা টেস্টে।

নিতম্বের চোটের কারণে সবশেষ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। সেই চোট নিয়ে ফেরত আসা লিটনকে নিয়ে ছিল খানিকটা শঙ্কা।

সেই শঙ্কা দূর করেছেন কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, ‘যতদূর জানি, আগামী দুই দিন লিটনকে পাওয়া যাবে। ব্যতিক্রম হলে আমি আপনাদের জানাব। সে খেলার জন্য প্রস্তুত।’

লিটন ফেরায় তাকে আবারও উইকেটের পেছনে দেখা যাবে।

চলতি বছর চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। খেলতে পারেননি জিম্বাবুয়ে সফরের কোনো ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।