মাইলফলকে মমিনুল-সাদমান
তৃতীয় ক্রিকেটার হিসেবে ১১ হাজার রান করেছেন মমিনুল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দুই ক্রিকেটার দুই মাইলফলক স্পর্শ করেছেন। মমিনুল হক তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। আর সাদমান ইসলাম পার করেছেন সাত হাজার রানের কোটা।
ঢাকা টেস্টে মাঠে নামার আগে ১১ হাজার রানের খুব কাছেই ছিলেন মমিনুল হক। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল আর মাত্র ১১ রান। প্রথম দিনে ৩৮ রানে আউট হওয়ার আগে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
মমিনুলের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ১১ হাজার রান পূর্ণ করেছেন কেবল তুষার ইমরান ও নাঈম ইসলাম। দুজনই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে, বর্তমানে খেলছেন এমন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশির রানের মালিক এখন মমিনুল।
অন্যদিকে, ৭ হাজার রান করতে সাদমান ইসলামের দরকার ছিল আরও ৯০ রান। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকা এই ক্রিকেটার সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
এছাড়া লিটন কুমার দাস আজ ব্যাটিং করেছেন নিজের শততম টেস্ট ইনিংসে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেটশাদাবের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।