আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি
তদন্ত কমিটির বিশ্বাস বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া, না যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজ মঙ্গলবার দুপুরে প্রকাশ করেছে এনএসসি। সেখানে জানানো হয়েছে, অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।
এই সংবাদ সম্মেলনে কথা বলেন, কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা, গণমাধ্যমের প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপাত্তের উপর ভিত্তি করে বলা যায়, বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী ছিলেন। সে সময়ের সরকারও এই সিদ্ধান্তের জন্য দায়ী।’’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’
তিন সদস্যের এই কমিটিতে ফয়সাল দস্তগীর ছাড়াও ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলিউল্লাহ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

আহমেদ সার্জিন শরীফ
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটনেতৃত্ব ছাড়লেন জ্যোতি
বাংলাদেশের ক্রিকেটসুবিধাজনক সময়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটআবারও জ্বলে উঠলেন মিরাজ, হলেন ম্যাচসেরা
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।