আরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
আগামীকাল নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের চেয়েও খারাপ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দূর্বল সংযুক্ত আরব আমিরাত বলেই ম্যাচের ফলে পড়েনি কোনো প্রভাব। সহজ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
দুবাইয়ে আজ মঙ্গলবার আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস। জবাবে, ৯ উইকেটে ৬৯ রানে থামে স্বাগতিকদের ইনিংস। তাতে ৩৪ রানের জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল বুধবার রাতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারই উইকেটে ঠিকঠাক থিতু হতে পারেননি। সঙ্গে খেলতে পারেননি কোনো টি-টোয়েন্টি সুলভ ইনিংস। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২০ বলে করেন ১৬ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে আসে ২৮ বলে ২৩ রান।
তাদের ধীরগতির ইনিংসের পর দলকে একাই টেনে নেন শারমিন আক্তার সুপ্তা। ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। তাতে ভর করে একশ’র ঘর পার করে বাংলাদেশের ইনিংস।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে সুরক্ষা কোটে ১১ রানে নেন তিন উইকেট।
১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন পাঁচে নামা হেনা হতচানদানি। এছাড়া দশকের ঘর ছুঁতে পেরেছেন শুধুমাত্র ওপেনার থ্রিতা সতীশ। তিনি করেন ১১ রান। দলের বাকি ব্যাটাররা ছিলেন শুধুই যাওয়া-আসার মিছিলে।
তাদের দুজনের ব্যাটে ভর করে ৬৯ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ১৪ রানে নেন তিন উইকেট। এছাড়া দুই উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটঅক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।