খেলারদেশ

৫১ বছরে হিকসের ফাইফার!

বয়স ৫০ পেরোনো পর এবারই প্রথম কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফারের দেখা পেলেন।

৫১ বছরে হিকসের ফাইফার!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

৪৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হিকস নিলেন ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। এতে দারুন এক রেকর্ডও গড়লেন। পুরুষ-নারী কোনো উভয় বিভাগে সবচেয়ে বেশি বয়সে (৫১ বছর ১৭৩ দিন) ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন আইল অব ম্যানের এই ক্রিকেটার।

রোমানিয়ায় এক টি-টোয়েন্টি ম্যাচে গ্রিস নারী দলকে হারায় আইল অব ম্যান। এই ম্যাচে ম্যাচটিতে ১০ রানে পাঁচ উইকেট শিকার করেছেন হিকস। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগেও অবশ্য ১০ রানে পাঁচ উইকেট শিকার করেছিলেন।

তার বোলিং তোপে ১৫ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আইল অব ম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে বয়সের কোটা ৫০ পেরোনোর পর ফাইফার শিকার করলেন জোয়ানা। এই রেকর্ড গড়তে ভেঙেছেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড। ৪৯ বছর ৩১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ফাইফারের দেখা পেয়েছিলেন।

১৯৩২ সালে বাঁহাতি স্পিনার আইরনমঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন। এতো দিন তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়া ক্রিকেটার।

হিকসের আগের দুইটি ফাইফারও দারুণ দুইটি রেকর্ডের জন্ম দিয়েছে। ২০২৪ সালে ছয় দিনের ব্যবধানে দুইটি ফাইফার নেন এই অফ স্পিনার। তাতে নারীদের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার কীর্তি গড়েছিলেন। এবার তো নারী-পুরুষ সব বিভাগেই সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়লেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার

৫১ বছর ১৭৩ দিন– জোয়ানা হিকস (আইল অব ম্যান)- ২০২৬ ৪৯ বছর ৩১৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া)- ১৯৩২ ৪৯ বছর ২৩৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া)- ১৯৩১ ৪৯ বছর ১৬৮ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান)- ২০২৪ ৪৯ বছর ১৬২ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান)- ২০২৪

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।