গ্রীষ্মকালীন দলবদল
ইংলিশ ফুটবলের রেকর্ড ব্রেকিং ট্রান্সফার উইন্ডো
এবারের গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ইংলিশ ফুটবল ক্লাবগুলো নিজেদের রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার ট্রান্সফার 'ডেডলাইন ডে'-তে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

শেষ হলো ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল।খুব ব্যস্ত একটা দলবদল মৌসুমে ইংলিশ ফুটবল ক্লাবগুলো খেলোয়াড় কেনায় নিজেদের রেকর্ড ভেঙেছে।খেলোয়াড় কেনা-বেচায় ক্লাবগুলি খরচ করেছে ৩.৪১০ বিলিয়ন পাউন্ড! যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এলিয়ট এন্ডারসন, মরগান রজার্স আর এনজো ফার্নান্দেসকে কিনতেই ক্লাবগুলির খরচ হয়েছে ৩৫৮ মিলিয়ন পাউন্ড! ফরাসি ক্লাব পিএসজি থেকে উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে ১০৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে লিভারপুল।
এই মৌসুমে সবচেয়ে বেশি দামে দল বদলালেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিলো ইংলিশ ফুটবলে দলবদলের শেষ দিন। শেষ দিনে দল গোছাতে ব্যাপক ব্যস্ত সময় পাড় করেছে প্রায় প্রতিটি ক্লাব।ডেডলাইন ছিলো ইংল্যান্ড সময় রাত ১১টা। ডেডলাইন শেষ হওয়ার পর-পর চেলসি থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে এনজোকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে ম্যানসিটি।যা এই মৌসুম তো বটেই, ইংলিশ ফুটবলেই যৌথভাবে সর্বোচ্চ টাকার দলবদল।

এনজো ফার্নান্দেস
এবারের গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে দামি তিন খেলোয়াড় এনজো ফার্নান্দেস, মরগান রজার্স ও এলিয়ট এন্ডারসন। অ্যাস্টন ভিলা থেকে তরুণ ইংরেজ ফরোয়ার্ড রজার্সকে ১১৭ মিলিয়নে দলে আনে চেলসি।দলবদলের শুরুর দিকেই ১১৬ মিলিয়ন পাউন্ডে নটিংহাম ফরেস্টের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর বিশ্বকাপেও নজর কাড়া পারফরম্যান্সের পুরস্কার পান ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এলিয়ট এন্ডারসন। তাকে ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে নিজেদের করে নেয় ম্যানসিটি।
ম্যানসিটি ও চেলসি সবচেয়ে বেশি বড়ো অঙ্কের টাকা খরচ করেছে। লিল থেকে টিনেজ মিডফিল্ডার আইয়ুব বোয়াদিকে ৮৫.৫ মিলিয়ন পাউন্ডে কিনেছে সিটি। শেষ দিনে এভারটন থেকে সেনেগালিজ ফরোয়ার্ড ইলিমান এনদিয়াকে আনতে তারা ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে।

ব্র্যাডলি বারকোলা
এবারের দলবদলে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলো টটেনহাম হটস্পার্স।ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে নিউক্যাসল থেকে ক্লাবরেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায়। এরপর ওয়েস্টহ্যাম থেকে মিডফিল্ডার ম্যাতিয়াস ফার্নান্দেস, ম্যানসিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিও ও মিসরের ফরোয়ার্ড ওমর মারমুশের জন্য প্রায় দুইশ মিলিয়ন পাউন্ড খরচ করে লন্ডনের ক্লাবটি।
চ্যাম্পিয়ন আর্সেনাল নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে ৭৫ মিলিয়ন ও ম্যানচেস্টার ইউনাইটেড ৭০ মিলিয়ন পাউন্ডে ব্রাইটন থেকে মিডফিল্ডার কার্লোস বালেবাকে কিনে নেয়। এমনকি প্রিমিয়ার লিগের নতুন ক্লাব ইপসউইচ টাউন-ও ইউরোপের অনেক বড় ক্লাবের চেয়ে এবারের মৌসুমে অনেক বেশি অর্থ খরচ করেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।