খেলারদেশ

দাপুটে জয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের দারুণ শুরু

ঘরের মাঠে প্রথমার্ধে দাপট দেখানো ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ম্যাচটাই তুলে দিয়েছে স্পেনের হাতে।

দাপুটে জয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের দারুণ শুরু

ম্যাচ শেষে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন দারুণ খেলা বায়েনা, বাঁয়ে তার সঙ্গে আছেন কুকুরেয়া। ছবি- গেটি ইমেজেস।

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ঠিক যেখান থেকে শেষ করেছিল, সেখান থেকেই শুরু স্পেনের নতুন যাত্রা! বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রথম মাঠে নামা দলটা দেখাল ম্যাচজুড়ে দেখালো দাপট। ইংল্যান্ডকে তাদের মাঠে কোনো পাত্তাই দিল না বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে ইংলিশদের বিপক্ষে জয়ে শুরু হল তাদের এবারের উয়েফা নেশনস লিগ মিশন।

‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে স্পেন। এ নিয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকল দলটি।

জয়ের পথে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্প্যানিশরা। শুরুতেই দলকে লিড এনে দেন লামিনে ইয়ামাল। ৩৬ মিনিটে জুডে বেলিংহ্যামের অ্যাসিস্টে সেই গোল শোধ করেন অ্যান্থনি গর্ডন। সমতায় ফেরা ইংলিশরা এগিয়ে যেতেও সময় নেয়নি।

চার মিনিট পরেই নিকো ও’রেইলির অ্যাসিস্টে ব্যবধান বাড়িয়ে নেন হ্যারি কেইন। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ডিবক্সে বেলিংহ্যামকে ফাউল করেন রদ্রি। প্রথম রেফারি পেনাল্টির বাঁশি বাঁজাননি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন। এতে লিড বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা জাগলেও তা আর কাজে লাগাতে পারেননি কেইন। বল ফেরে গোলবারে লেগে!

এরপরেই খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্পেনের কাছে। মাঠজুড়ে ছিল তাদের দাপট।

এতে দ্বিতীয়ার্ধের বাকি সময়ে বলার মতো আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। উল্টো সমতায় ফেরার পাশাপাশি জয়সূচক গোল করে স্প্যানিশরা। এই সুযোগ তৈরির পথে ৫৮ মিনিটে জোড়া বদল আনেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠে নামেন মিকেল ওরাইজাবাল আর অ্যালেক্স বায়েনা।

বদলের দুই মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান বায়েনা। ২০ গজ দূর থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি। পরের গোল পেতে স্পেনকে অপেক্ষা করতে ১৪ মিনিট। এবার স্কোরশিটে নাম তোলেন ওরাইজাবাল।

বায়েনার যোগান দেওয়া বল দারুণ এক চিপে জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি। এই গোলেই নিশ্চিত হয় স্পেনের জয়।

দুই গোল হজমের পর একের পর এক পরিবর্তন আনেন ইংল্যান্ড কোচ টমাস ঢুখেল। তবে, কেউই কাজের কাজ করতে পারেননি। ফলে, দলটিকে মাঠ ছাড়তে হয় হার নিয়ে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।