ওয়েম্বলিতে ইংল্যান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড!
ইয়ামালের গোলে স্কটল্যান্ড-হাঙ্গেরির পর এবার ইংল্যান্ডকে তিক্ত অভিজ্ঞতা উপহার দিল স্পেন।

ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের দেখা পান স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই গোলে ওয়েম্বলি স্টেডিয়ামে তৃতীয় দ্রুততম সময়ে গোল হজমে রেকর্ড গড়ল ইংলিশরা।
পেশাদার ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নামেন লামিনে ইয়ামাল। খেলতে নেমেই দ্বিতীয় মিনিটে ইংলিশ ডিফেন্ডার মার্ক গোয়ির করা ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন তিনি।

এতে এই মাঠে তৃতীয় দ্রুততম সময়ে গোল হজমের তিক্ত অভিজ্ঞতার স্বাদ পায় ইংল্যান্ড। আর রেকর্ড বইয়ে উঠে যায় ইয়ামালের নাম। এর আগে ১৯৫৩ সালে হাঙ্গেরি ও ১৯৫৭ সালে স্কটল্যান্ড প্রথম মিনিটে ওয়েম্বলিতে ইংলিশদের বিপক্ষে গোল করেছিল।
দারুণ শুরু করা স্পেন ম্যাচের শেষটাও করেছে রাঙিয়ে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার মাঠে নামা দলটি জয় নিশ্চিত করেছে ৩-২ ব্যবধানে। এতে তাদের উয়েফা নেশনস কাপের শুরুটাও হল দূর্দান্ত।
এছাড়া টানা অপরাজিত থাকার রেকর্ডটা সামনের দিকে এগিয়ে নিল ইংল্যান্ড। টানা ৩৯ ম্যাচ ধরে অপরাজিত আছে দলটি। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর আর কোনো ম্যাচেই হারেনি স্প্যানিশরা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।