ইসরায়েল ম্যাচে কালো আর্মব্যান্ড পড়বে আইরিশরা
খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচ খেলার পক্ষে রায় আসায় ইসরায়েলের তীব্র সমালোচক হওয়ার পরও তাদের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।

উয়েফা নেশনস কাপের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ফুটবল ফেডারেশন। ম্যাচের আগে গণমাধ্যমকে তারা বিষয়টি নিশ্চিত করেছে।
গাজায় ইসরায়েলি হামলার অন্যতম সমালোচক হিসেবে পরিচিত আয়ারল্যান্ড। তীব্র সমালোচনার পর ফুটবল মাঠে তারা একে অপরের মুখোমুখি হবে কি না তা নিয়েও ছিল নানান জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগে হওয়া ভোটাভুটিতে নিশ্চিত হয়েছে ম্যাচটি খেলবে আইরিশরা।
তবে কোন কোনো ফুটবলার খেলার পক্ষে রায় দিয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
তখনই জানানো হয়েছে, গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। পাশাপাশি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে। এছাড়া, ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা আনুষ্ঠানিকভাবে কর্মমর্দন করবে না। এমন কি, স্মারক পতাকা বিনিময়ের ঐতিহ্যও পালন করবে না দুই দল।
আজ রবিবার রাতে হাঙ্গেরির ডেবরেকেন শহরে মুখোমুখি হবে দুই দল। এখানেই নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলবে ইসরায়েল। পরের দেখায় আয়ারল্যান্ড দল ইসরায়েলকে আতিথ্য দেবে সার্বিয়ায়। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।