কোহলির ১৫ হাজারের দিনে ভারতের জয়
১৫ হাজার রান স্পর্শ করতে শচীনের লেগেছিল ৩৭৭ ইনিংস, সেখানে কোহলি স্পর্শ করেন ৩০৩ ইনিংসেই।

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে সংস্করণে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। এদিন তার ব্যাটে এসেছে ক্যারিয়ারের ৫৫তম সেঞ্চুরি। তার এমন দারুণ কীর্তির দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।
ত্রিভান্থানাপুরামে আগে ব্যাটিংয়ে নেমে জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৯৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৫৮ রান আসে আমির জাঙ্গোর ব্যাটে।
জবাবে, দলীয় ৭৪ রানে ওপেনার রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর স্বাগতিকদের জন্য তেমন হুমকি তৈরি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ১৫১ রানের জুটিতে দলের জয়ের পথ সুগম করে দেন।
২২৫ রানে অধিনায়ক বিদায় নেওয়ার আগে করেন তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। কোহলির চেয়ে খানিকটা ধীরে ব্যাটিং করা গিল ১০৮ বলে করেন ১১০ রান। তার ইনিংসে ছিল ১৩ চার ও এক ছক্কা।
তার বিদায়ের পর দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। দলকে এগিয়ে নেওয়ার পথে স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩৯ রানে। তার এই ইনিংস ছিল ৮৮ বলের। অপরাজিত থেকে মাঠ ছাড়া কোহলি হাঁকান ১০ চার ও ৯ ছক্কা। রান তাড়ায় এটি তার ৩০তম সেঞ্চুরি।
তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাওয়ার দিনে ১৫ হাজারি ক্লাবেও নাম তোলেন। এই কীর্তি গড়তে তাকে খেলতে হয়েছে মাত্র ৩০৩ ইনিংস। এর আগে ১৫ হাজার রান করা শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৭৭ ইনিংস।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেটআবারও ফাইনালের দর্শক বাংলাদেশ
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।