খেলারদেশ

ভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত

ভারতকে তিন সংস্করণে মোট ২১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

ভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ভারতের নারী ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক হারমানপ্রীত কৌর। এ নিয়ে সম্ভবত ভারতেও কোনো বিতর্ক নেই। সেই সফলতম অধিনায়কের নেতৃত্বের যাত্রার সমাপ্তি ঘটেছে। তিন সংস্করণেই ভারতকে আর নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার এক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া এই অধিনায়কের হাত ধরে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল দেশটি। এছাড়া গত মাসের টানা দ্বিতীয়বারের মতো দলকে জিতেছেন এশিয়ান গেমসের স্বর্ণপদক।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার ভারতকে ৫ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। মিতালি রাজের পর ২০১৮ সালে দলের নেতৃত্বভার নেন। এর আগে সহ-অধিনায়কের ভূমিকায় থাকাকালীন ২০১২ সাল থেকে বেশ কয়েকবারই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো হারমান এখনও খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের পর ক্রিকেট ছেড়ে দিতে চান এই ডানহাতি।

হারমান পদত্যাগের ঘোষণা দেওয়ায় স্মৃতি মান্ধানাকে সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৩০ বছর বয়সী এই ওপেনার বর্তমানে দলটির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।