“মেসির কাছ থেকে শেখা খুব কঠিন”—ম্যাক-অ্যালিস্টার
“মেসির কাছ থেকে শেখা খুব কঠিন” — কেন লিওনেল মেসিকে অনুকরণ করা যায় না, ব্যাখ্যা করলেন ম্যাক অ্যালিস্টার

“মেসির কাছ থেকে শেখা খুব কঠিন”—ম্যাক অ্যালিস্টার
“মেসির কাছ থেকে শেখা খুব কঠিন”—কেন লিওনেল মেসিকে অনুকরণ করা যায় না, ব্যাখ্যা করলেন ম্যাক-অ্যালিস্টার
আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের মতে, লিওনেল মেসির খেলা দেখে অনুপ্রাণিত হওয়া সম্ভব হলেও তাঁকে অনুকরণ করা প্রায় অসম্ভব।
বিশ্বকাপে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তুলে ধরেন মেসির অসাধারণত্বের কথা। “লিওর সঙ্গে থাকতে আমি খুব উপভোগ করি। তাঁর মতো আর কেউ আসবে না। কাছ থেকে দেখলে বোঝা যায়, সে যা করে তা একদম অস্বাভাবিক,” প্রশংসাসূত্রে বলেন ম্যাক-অ্যালিস্টার।
তিনি আরও যোগ করেন, “আমার কাজ হলো তাঁর উপস্থিতির সর্বোচ্চ সুবিধা নেওয়া। সে আমাদের জয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমি তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করি। সত্যি বলতে, সে যা করে তা থেকে শেখা খুব কঠিন। আপনি হয়তো মাথায় কল্পনা করতে পারেন, কিন্তু তাঁর মতো করে কখনোই করতে পারবেন না। তবে তাঁর কাছ থেকে আমি যে বিষয়গুলো শিখি, তা হলো তাঁর মূল্যবোধ ও বিনয়। সে যা অর্জন করেছে, তাঁর পরও যে নম্রতা ধরে রেখেছে, সেটাই সবচেয়ে বড় শিক্ষা।”
আজ রাতে মিশরের বাধা পার হলে মেসির আর্জেন্টিনা উঠে যাবে শেষ আটে, অর্থাৎ বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে। যেখানে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।