পাঁচ হাজারতম ওয়ানডেতে মাঠে নামবে কানাডা-আমিরাত
ওয়ানডে ক্রিকেটের পাঁচ হাজারতম ম্যাচ মাঠে গড়াবে আজ।

ওয়ানডে সংস্করণের ৫ হাজারতম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হবে ম্যাচটি। স্কটল্যান্ডের ডান্ডি শহরের ফোর্টহিল মাঠে হবে ম্যাচটি।
১৯৭১ সালে ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা হয়। এর ৫৫ বছর পর মাঠে গড়াচ্ছে ৫ হাজারতম ওয়ানডে ম্যাচ। এই সংস্করণে ম্যাচ সংখ্যা হাজার ছাড়িয়েছে ১৯৯৫ সালে।
দুই হাজারতম ম্যাচ মাঠে গড়ায় ২০০৩ সালে। তিন ও চার হাজারতম ম্যাচ মাঠে গড়ায় যথাক্রমে ২০১০ ও ২০১৮ সালে।
মাইলফলকের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় থাকা কানাডা ও আমিরাত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু’তে খুব একটা ভালো অবস্থানে নেই। ৮ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দল দুইটি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেট প্রতিবেদক
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেট প্রতিবেদক
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট প্রতিবেদক
ক্রিকেটফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং
ক্রিকেট প্রতিবেদক
ক্রিকেটআবার ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড
ক্রিকেট প্রতিবেদক
ক্রিকেট৬০০তম টেস্টে ভারতের বড় জয়
ক্রিকেট প্রতিবেদক

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।