খেলারদেশ

আবার ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড

টানা দ্বিতীয় বছর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে পাকিস্তান।

আবার ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড

আবার ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ডাবল রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট।

এর আগে ও পরে শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ আয়োজন করবে দেশটি।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে পাকিস্তান। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে সঙ্গে নিয়ে সিরিজ আয়োজন করেছিল।

অক্টোবরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মাঠে নামবে। সবগুলো ম্যাচই আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে।

পরে, ১৯ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ফাইনাল ৩১ অক্টোবর লাহোরে।

এই টুর্নামেন্ট শেষে আগামী ৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ১৭-২১ নভেম্বর লাহোরে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। ইসলামাবাদে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।