খেলারদেশ

ইংল্যান্ড পাকিস্তান টেস্ট

বল ভাগ করে নিলেন রবিনসন-টং

দুইজনই শুনিয়েছেন বল ভাগ করে নেওয়ার গল্প।

বল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

মাঠ ছাড়ার সময় দুজন পাশাপাশি দাঁড়িয়ে হাত একসঙ্গে উঁচিয়ে মাঠ ছাড়লেন। সাধারণ পাঁচ উইকেট নেওয়া বোলার বল দেখাতে দেখাতে মাঠ ছাড়েন। তবে দুজনই ফাইফার পাওয়ায় সেটা সম্ভব না হওয়ায়, এই কাজ করেছেন।

সেই সমাধান হলেও, বলের সমাধান হয়নি তখনও। কারণ, রীতি অনুযায়ী যে পাঁচ উইকেট পায়, তাকে স্মারক হিসেবে বল দেওয়া হয়। সেই সমস্যার সমাধানে ওলি রবিনসন ও জশ টং বল দ্বিখন্ডিত করে নিয়েছেন।

লিডসে দিনের খেলা শেষে অর্ধেক বল এনে সেই গল্প শোনান রবিনসন।

তিনি বলেন, ‘আমরা যখন মাঠ ছাড়ছিলাম, টংকে বলছিলাম, বল আমাদের ভাগ করে নেওয়া উচিত। সে এবং আমি বলেছি, ব্যাপারটা দারুণ হবে। দারুণ একটা ব্যাপার। কারণ অর্ধেক বল, খুব একটা দেখা যায় না। এটা এমন স্মৃতি হয়ে থাকবে, তা আমরা কখনও ভুলব না।’

টং বল ভাগ করার ব্যাপারে বলেন, ‘রবিনসন বলছিল, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মাঠকর্মীরা সেটা করেছে। এমন ব্যাপার প্রথমবার দেখলাম।’

দুই বোলারের একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ৫৮তম কীর্তি এটি। আর ইংলিশ বোলারদের মধ্যে এই ঘটনা ঘটেছে ১৬ বার।

পাকিস্তানের ইনিংসের খেলা শেষে বল মাঠ কর্মীদের কাছে পাঠিয়ে দেয় ইংলিশ টিম ম্যানেজমেন্ট। পরে তারা বল ভাগ করে দিলে, দুইজন দুই অর্ধ বুঝিয়ে দেওয়া হয়।

ক্রিকেট ইতিহাসে বল ভাগ করে নেওয়ার এমন ঘটনা এবারই প্রথম দেখা গেল।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।