খেলারদেশ

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ

৮-০ গোলে রোভার্সকে উড়িয়ে দিল রাজশাহী স্টার্স

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টার্স এফসির দুর্দান্ত জয়, রোভার্সকে ৮-০ গোলে উড়িয়ে দিল

৮-০ গোলে রোভার্সকে উড়িয়ে দিল রাজশাহী স্টার্স

৮-০ গোলে রোভার্সকে উড়িয়ে দিল রাজশাহী স্টার্স

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের প্রিলিমিনারি পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। রবিববার কোটা কিনাবালুতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ক্লাব।

আগের দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে বড় জয় দিয়ে মহাদেশীয় অভিষয়ান শেষ করল রাজশাহী স্টার্স। দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি টুর্নামেন্ট থেকেও জয়ের স্বাদ নিয়ে ফিরছে গোলাম রব্বানীর দল।

Image

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রাজশাহী। মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ৩০ গজ দূর থেকে শামসুন্নাহারের নেওয়া শট রোভার্সের গোলরক্ষক জে আলমন্টের হাত ফসকে জালে জড়িয়ে যায়। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। বাঁ দিক দিয়ে সুলতানার দুর্দান্ত দৌড় ও ক্রস থেকে পাওয়া বল সাইডফুটে জালে পাঠান তিনি। এর মাত্র আট মিনিট পর আবারও গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

Image

বিরতির পরও আক্রমণের ধার কমেনি রাজশাহীর। একের পর এক আক্রমণে রোভার্সের রক্ষণকে চাপে রাখে বাংলাদেশের প্রতিনিধিরা। ৫৩ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল পাঠান রোভার্সের মার্লেনা কনেলি। এর কয়েক সেকেন্ড পরই ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা।

Image

৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন। এরপর ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার। ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাজশাহীর অষ্টম গোলটি করেন শামস। শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের দলটি।

প্রথম দুই ম্যাচে জয় না পেলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক অভিযান স্মরণীয় করে রাখল রাজশাহী স্টার্স এফসি। তহুরা খাতুন ও শামসুন্নাহারের জোড়া-জোড়া গোলের সঙ্গে সতীর্থদের সম্মিলিত পারফরম্যান্সে বাংলাদেশের দলটি ম্যাচজুড়েই ছিল আধিপত্যশীল।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।