খেলারদেশ

হামজা চৌধুরী

হামজাকে শেষ মুহূর্তে দলে ভেড়াচ্ছে শেফিল্ড

দলবদলের শেষ মুহূর্তে ডার্বি কাউন্টিকে পেছনে ফেলে হামজা চৌধুরীকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

হামজাকে শেষ মুহূর্তে দলে ভেড়াচ্ছে শেফিল্ড

হামজা চৌধুরী

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে নিজেদের শক্তি বাড়াতে দলবদলের শেষ দিকে গুরুত্বপূর্ণ সংযোজন করতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির বহুমুখী খেলোয়াড় হামজা চৌধুরীকে দলে নিতে যাচ্ছে ইংলিশ ক্লাবটি। যদিও অফিসিয়াল ঘোষণা এখনো দেয়নি শেফিল্ড বা লেস্টার। তবে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে আজই হামজার মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লেস্টার সিটি থেকে হামজাকে প্রায় বিনা ট্রান্সফার ফিতে দলে ভেড়াচ্ছে শেফিল্ড। বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রাথমিক চুক্তিটি স্থায়ী রূপ নিলেও এর সাথে একটি বিশেষ শর্ত যুক্ত রয়েছে, যদি শেফিল্ড ইউনাইটেড এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করতে পারে, তবে পরবর্তীতে লেস্টার সিটিকে একটি নির্দিষ্ট বড় অঙ্কের ফি পরিশোধ করতে হবে।

Image

হামজাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল ডার্বি কাউন্টিও। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। ব্রামল লেনে হামজার আগমন দলটির মাঝমাঠ ও রক্ষণ, দুই জায়গাতেই বাড়তি বিকল্প তৈরি করবে।

এর আগে বেন ব্রেরেটন দিয়াজকে ফিরিয়ে আনার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর আগ্রহকে পেছনে ফেলেছিল শেফিল্ড। এরপর হামজাকে দলে টানার উদ্যোগও দলটির স্কোয়াড শক্তিশালী করার পরিকল্পনারই অংশ।

Image

তবে দলবদলের শেষ মুহূর্তে শেফিল্ড ইউনাইটেডের আরও কয়েকটি জায়গায় খেলোয়াড় প্রয়োজন। বিশেষ করে সেন্টার-ব্যাক পজিশন নিয়ে উদ্বেগ রয়েছে। জামাল ব্যাপটিস্টের উত্থান কিছুটা স্বস্তি দিলেও মার্ক ম্যাকগিনেস ও নিলস জ্যাটারস্ট্রমের সম্ভাব্য বিদায় রক্ষণভাগে শূন্যতা তৈরি করতে পারে। তাই দলবদলের বাকি সময়ে আরও দু-একজন খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করবে শেফিল্ড ইউনাইটেড। একই সঙ্গে বর্তমান স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।

ক্লাবটির মালিকানা নিয়ে চলমান জটিলতা অবশ্য শেষ মুহূর্তের দলবদল কার্যক্রমে বড় বাধা হয়ে আছে। ফলে সীমিত সুযোগের মধ্যেই স্কোয়াডকে আরও শক্তিশালী করার চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে শেফিল্ডকে।

হামজার সম্ভাব্য আগমন সেই চেষ্টায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের বহুমুখী ভূমিকা চ্যাম্পিয়নশিপের দীর্ঘ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডকে বাড়তি সুবিধা দিতে পারে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।