ট্রান্সফার উইন্ডো
২০২৬ গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময় কবে?

গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময় কবে?
২০২৫ সালে পুরুষ ফুটবলে আন্তর্জাতিক দলবদলে রেকর্ড ৯.৪৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ১৩.০৮ বিলিয়ন ডলার) খরচ হয়েছিল বলে জানিয়েছে ফিফার গ্লোবাল ট্রান্সফার রিপোর্ট। এবার ২০২৬ সালের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে শেষ মুহূর্তের ব্যস্ততা শুরু হয়ে গেছে। বিশেষ করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দলবদলের শেষ তারিখ প্রায় চলে এসেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার শেষ সময় ১ সেপ্টেম্বর ২০২৬, যা বাংলাদেশ সময় ২ সেপ্টেম্বর ভোর ৪টা পর্যন্ত। স্পেনের লা লিগা, ইতালির সিরি আ একই দিনে, অর্থাৎ ১ সেপ্টেম্বর বন্ধ হবে। তবে বাংলাদেশ সময় অনুযায়ী লা লিগার শেষ সময় ২ সেপ্টেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট। এবং সিরি আ-র শেষ সময় ১ সেপ্টেম্বর রাত ১১টা।
লিগগুলোর শুরু ও শেষ তারিখ

বাংলাদেশ সময় অনুযায়ী
জার্মান বুন্দেসলিগা ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ৩১ আগস্ট রাত ১১টা পর্যন্ত। ফরাসি লিগ ওয়ান ৩১ আগস্ট রাত ১১টা পর্যন্ত। ইংলিশ প্রিমিয়ার লিগ ২ সেপ্টেম্বর ভোর ৪টা পর্যন্ত। স্প্যানিশস লা লিগা ২ সেপ্টেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত। ইতালীয় সিরি আ ১ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। এবং আমেরিকার মেজর সকার লিগ ৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিট বন্ধ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ইংল্যান্ডের নারী সুপার লিগের গ্রীষ্মকালীন দলবদল উইন্ডো বন্ধ হবে ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় ৪ সেপ্টেম্বর ভোর ৪টা)।
আরও কয়েকটি দেশের দলবদল উইন্ডোর শেষ তারিখ:
মেক্সিকো: ১১ সেপ্টেম্বর; নেদারল্যান্ডস: ২ সেপ্টেম্বর; পর্তুগাল: ১৫ সেপ্টেম্বর; সৌদি আরব: ১২ অক্টোবর ; তুরস্ক: ৪ সেপ্টেম্বর
উল্লেখ্য, দলবদলের গুরুত্বপূর্ণ নিয়ম হলো, কোনো খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের চুক্তি না থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরও ফ্রি এজেন্ট হিসেবে তাকে সই করানো যেতে পারে।
বাংলাদেশের ঘরোয়া লিগ
বাংলাদেশে চলমান ঘরোয়া ফুটবল মৌসুমের ট্রান্সফার উইন্ডো আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শেষ হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত করলেও, খেলোয়াড় নিবন্ধনের বা ট্রান্সফার উইন্ডোর সময়সীমা ৩ সেপ্টেম্বরের পর আর বাড়ানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে।
বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেডের মতো বড় ক্লাবগুলোর ওপর থাকা ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা সম্প্রতি উঠে যাওয়ায় ক্লাবগুলো এখন শেষ মুহূর্তের দলবদলের কাজ সম্পন্ন করছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।