খেলারদেশ

শমিত সোম

অভিষেকেই চোটে শমিত সোম

কানাডিয়ান-বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত সোম নতুন ক্লাবে যোগ দেওয়ার ১৭ দিন পর অভিষেক করেন, কিন্তু অভিষেকেই ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে

অভিষেকেই চোটে শমিত সোম

শমিত সোম

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

নিউইয়র্ক কসমসের জার্সিতে অভিষেকটা দারুণভাবেই শুরু করেছিলেন বাংলাদেশের মিডফিল্ডার শমিত সোম। নতুন ক্লাবে যোগ দেওয়ার ১৭ দিনের মধ্যেই মাঠে নামেন তিন। কিন্তু ম্যাচ শেষ করার আগেই এল দুশ্চিন্তার মুহূর্ত। ইউনিয়ন ওমাহার বিপক্ষে অভিষেক ম্যাচে শুরুর একাদশে থেকে ম্যাচ শুরু করলেও ৭৪ মিনিটে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

তবে স্বস্তির খবর হলো, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চোটটি মাইনর ইনজুরি বলেই জানা গেছে। গুরুতর কিছু নয় বলেই ধারণা করা হচ্ছে। তবে এখনও শমিতের পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট বাকি। রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার আবার কবে মাঠে ফিরতে পারবেন।

কেননা, আগামী মাসের ২৫ তারিখ থেকে মালেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার কথা তার। চোট থেকে এরই মধ্যে সেরে ক্যাম্প অনুশীলনে সময়মতো না ফিরতে পারলে থমাস ডুলির দলে শমিতের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

Image

শমিত সোম কানাডার ক্যাভালরি এফসি থেকে ১২ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে যোগ দেন। দলবদলে শমিম সোমের সঙ্গে আর্থিক চুক্তির বিষয়টি প্রকাশ করেনি ক্লাব।

পেলে, বেকেনবাওয়ারের এই ঐতিহ্যবাহী ক্লাবটি এখন যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরে নেমে ইউএসএল লিগ ওয়ানে খেলে।

চলতি মৌসুমে দলটি ২২ ম্যাচে ৫ জয়, ১৩ হার, ৪ ড্র-এ ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে রয়েছে। অর্থাৎ ১৭ দলের মধ্যে ১৭তম।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।