এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব
সিরিয়ার কাছেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে সিরিয়া অনূর্ধ্ব-২০ দলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জেরার্ড জোন্সের বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব, বাংলাদেশ বনাম সিরিয়া
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে সিরিয়া অনূর্ধ্ব-২০ দলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জেরার্ড জোন্সের বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে ২-০ গোলে পরাজিত করেছিল স্বাগতিক উজবেকিস্তান অনূর্ধ্ব-২০। আজ ‘মাস্ট উইন ম্যাচ’ হিসেবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ মুখোমুখি হয় সিরিয়ার।
অ্যাডাম আব্বাস, মোহাম্মদ মাহি খান ও জিদান ইউসুফদের নিয়ে একাদশ সাজান জেরার্ড জোন্স। আক্রমণভাগকে শাণিত করতে ৪ জন ফরোয়ার্ডকে খেলালেও আক্রমণে গোছালোভাগে কোনো সুবিধাই করতে পারেনি বাংলাদেশ।
পক্ষান্তরে, সিরিয়া প্রথম থেকেই আক্রমণ সাজায়। ৬৪% বল নিয়ন্ত্রণে রেখে ১৮টি শট করে যার ৯টি অন টার্গেট শটের মধ্যে ৩টি বাংলাদেশের জালে জড়ায়। বাংলাদেশ আক্রমণে ৩টি শট করলেও, এবারও অন টার্গেট শট ছিল শূন্য। বরং রক্ষণভাগে সিরিয়ার আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত থাকলেও প্রথমার্ধের ৪৪ মিনিটে মৌতাসেম মাহমুদের গোলে ম্যাচের ডেডলক ভাঙে। মাত্র এক মিনিটের ব্যবধানেই সিরিয়ার আল হারেক ব্যবধান দিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ আরো বেশি সচেতন করতেই আক্রমণভাগ থেকে অ্যাডাম আব্বাসকে তুলে নেয়া হয়। বাকি ম্যাচে বাংলাদেশ সিরিয়ার আক্রমণ প্রতিহত করে গেলেও ম্যাচের শেষ মুহূর্তে, ৯০ মিনিটে শেষ পেরেক ঠোকে সিরিয়া। ফ্রি কিক থেকে মাটি কামড়ে আসা সহজ বল ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুল বোঝাবুঝিতে জালে ঢুকে যায় সহজেই। ফলে ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
টানা দুই ম্যাচে হারের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। বর্তমানে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচে সিরিয়া ১-০ গোলে ভারতের কাছে হেরে গেলেও, প্রতিযোগিতায় টিকে রইল সিরিয়া। গ্রুপে প্রথম ম্যাচ জিতে শক্ত অবস্থানে আছে স্বাগতিক উজবেকিস্তান এবং ভারত, এই দুই দল আজ রাত আটটায় মুখোমুখি হবে।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৬ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪:০০ টায় ভারত অনূর্ধ্ব-২০ এর মুখোমুখি হবে ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় বিকাল ৫টায় ডু অর ডাই ম্যাচে লড়বে দুই দলই, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলভারতের কাছে হেরেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলউজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবললেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী
দেশের ফুটবলসেরাদের নিয়েই নারী ফুটবল দল ঘোষণা
দেশের ফুটবলহামজাকে শেষ মুহূর্তে দলে ভেড়াচ্ছে শেফিল্ড
দেশের ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।