এশিয়ান গেমস
সেরাদের নিয়েই নারী ফুটবল দল ঘোষণা
এশিয়ান গেমস ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।

আসন্ন এশিয়ান গেমস ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। স্কোয়াডে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ ফুটবলারদের সমন্বয়ে একটি শক্তিশালি দল তৈরি করেছে।
ঘোষিত দলে আক্রমণভাগ, মধ্যমাঠ এবং রক্ষণভাগে নিয়মিত তারকাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি তরুণ সম্ভাবনাময় একাধিক ফুটবলারকে সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দলে রয়েছেন, গোলরক্ষক রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মাইলে আক্তার। ডিফেন্ডার হিসেবে রয়েছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফইদা খন্দকার, কোহাতি কিসকু, মোছাঃ সুরভী আকতার অর্পিন, অর্পিতা বিশ্বাস অর্পিতা, উন্নতি খাতুন, মোছাঃ আইরিন খাতুন এবং নাবিহা খাতুন নাবিরা।
মাঝমাঠের খেলোয়াড় হিসেবে রয়েছেন- মনিকা চাকমা, মোছাঃ মৌমিতা খাতুন, মারিয়া মান্ডা, আনিকা রানিয়া সিদ্দিকী ও মোছাঃ মনকি আক্তার।
আক্রমণভাগ বা ফরোয়ার্ডে রয়েছেন- তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোছাঃ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র এবং মোছাঃ সুলতানা।
আগামী এশিয়ান গেমসে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে ভালো কিছু করাই লক্ষ্য বাংলাদেশ নারী ফুটবল দলের। আন্তর্জাতিক মঞ্চে সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে দলটিকে নিয়ে কঠোর অনুশীলনের পরিকল্পনা রয়েছে বাফুফের।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলভারতের কাছে হেরেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলসিরিয়ার কাছেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলউজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবললেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী
দেশের ফুটবলহামজাকে শেষ মুহূর্তে দলে ভেড়াচ্ছে শেফিল্ড
দেশের ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।