খেলারদেশ

প্রথমবারের মতো মুখোমুখি জাপান-ভারত

দুই দলের একমাত্র ম্যাচের এই সিরিজটি সুজুকি কাপ নামে পরিচিত হবে।

প্রথমবারের মতো মুখোমুখি জাপান-ভারত
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট মাঠে মুখোমুখি হবে জাপান ও ভারত। জাপানের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আগামী ২২ সেপ্টেম্বর টচিগি প্রিফেচারের সানো ইন্টারন্যাশন্যাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

টুর্নামেন্টটি সুজুকি কাপ নামে পরিচিত হবে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তির অংশ হিসেবে এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এবারই প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত ও জাপান। এতে এশিয়ান গেমসের আগে প্রস্তুতির বাড়তি সুযোগ পাবে ভারতীয়রা।

এই ম্যাচের চারদিন আগে ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দেশের নারী দল।

এশিয়ান গেমসে ভারত ও জাপান পুরুষ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে স্বাগতিক জাপানকে পার করতে হবে গ্রুপপর্বের বাধা। আর র‍্যাঙ্কিংয়ের সুবাদে জায়গায় পাওয়ায় ভারত সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।