খেলারদেশ

জাপান-ভারত ম্যাচের আগে আলোচনায় অভিষেক!

আইআইটি থেকে পড়াশুনা করে এখন জাপানে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন বিহারের এই ক্রিকেটার।

জাপান-ভারত ম্যাচের আগে আলোচনায় অভিষেক!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাপান ও ভারত। সূর্যোদয়ের দেশের বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় আছেন ভারতীয় বংশোদ্ভুত অভিষেক আনন্দ।

বিহারে জন্ম নেওয়া এই ক্রিকেটারকে নিয়ে আলোচনা হলেও তাকে ভারত ম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়নি। তবুও তাকে ঘিরে হচ্ছে আলোচনা।

ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি কানপুরে রসায়ন বিভাগে পড়াশুনা শেষে চাকরির সুবাদে তিনি জাপানে পাড়ি জমান। ছোট থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক খেলেতেন নিয়মিত ক্রিকেট। সেই চর্চাটা ছিল আইআইটিতেও পড়াকালীন। দলটির অধিনায়কত্বও করেছেন এই ডানহাতি ব্যাটার।

চাকরির পাশাপাশি জাপানে ক্লাব ক্রিকেটে মনযোগী হওয়া অভিষেক ইতোমধ্যে খেলেছেন দেশটির জাতীয় দলে। খেলেছেন ১৮ টি-টোয়েন্টি ম্যাচ। এ সময়ে এই ডানহাতি ব্যাটার ১১২ স্ট্রাইক রেট ও ১৬.১৭ গড়ে করেছেন ২৭৫ রান।

তাকে নিয়ে হওয়া আলোচনার মাঝে আগামী ২২ সেপ্টেম্বর প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জাপান ও ভারত।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।