মাঠে না গিয়েই সেমিতে লিটন-মুস্তাফিজরা
শুরুর তিন ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ শুরুর কথা বাংলাদেশ সময় ১১ টায়, তবে সকাল ৮ টায় নির্ধারিত হয়ে গেল ফল। আবহাওয়া বা ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ানো সম্ভব না। তাই তো ম্যাচ না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
প্রতিপক্ষ মালয়েশিয়ার চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ২৫ নম্বরে আর বাংলাদেশ আটে।
জাপানে বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ দলকে মাঠে পর্যন্ত যেতে হয়নি। এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে নিশ্চিত হয়েছে তাদের সেমিফাইনাল।
বাংলাদেশের মতো একইভাবে আজ মঙ্গলবার সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগের দিন ভারত ও পাকিস্তানও একইভাবে সেমিফাইনাল নিশ্চিত করে। অর্থাৎ, কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি।
সেমিফাইনাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের পদকের লড়াই। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে এই দুই সেমিফাইনাল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।