বাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

হাশমতউল্লাহ শহীদিকে সরিয়ে আফগানিস্তানের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রহমত শাহ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পাশাপাশি বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে একমাত্র নতুন মুখ রাহমানউল্লাহ জাদরান। প্রথমবার আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ৩৬ প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৭৮ গড়ে করেছেন ২ হাজার ২৯০ রান। এ সময়ে তার ব্যাটে এসেছে ৫ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরি।
সবশেষ চার প্রথম শ্রেণির ম্যাচে দুইটি ফিফটি এসেছে তার ব্যাটে।
এছাড়া দুই বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ইকরাম আলী-খিল।
আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে।
ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে নেই খুব একটা চমক। মোহাম্মদ নবী-রশিদ খানদের পাশাপাশি আজমতউল্লাহ ওমরজাইসহ গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারই আছেন দলে।
বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের এই ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে ১৭ অক্টোবর। ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আগামী ২৩ অক্টোবর।
টেস্ট দল- রহমত শাহ (অধিনায়ক), আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, ইকরাম আলী-খিল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম শাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।
ওয়ানডে দল- রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলী-খিল, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোগে, এএম গাজনফার, বিলাল সামি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেটযারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।