ওয়ানডে বিশ্বকাপে যেদিন যেদিন মাঠে নামবে বাংলাদেশ
নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় হবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো।

কেপটাউনে এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থান ‘বি’ গ্রুপে। এখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
আগামী বছরের ২ অক্টোবর সুপার সিরিজ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ১২, ১৩ ও ১৪তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলো খেলবে এই সুপার সিরিজ। আর বাংলাদেশ মাঠে নামবে আগামী বছরের ৮ অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। নামিবিয়ার উইন্ডহুকে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরের ম্যাচ ১২ অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ অনুষ্ঠিত হবে কুগেম্পো সিটিতে। ১৬ অক্টোবর ডারবানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা।
একই ভেন্যুতে ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর ২৩ অক্টোবর শুয়ানে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপপর্বে বাংলাদেশ দল কোনো ম্যাচই জিম্বাবুয়ের মাটিতে খেলবে না।
গ্রুপ পর্ব শেষে আগামী বছরের ২৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ, সুপার সেভেনের লড়াই। রবিন রাউন্ড পদ্ধতিতে ৭ দল পরস্পর পরস্পরের মুখোমুখি হবে।
১৭ ও ১৮ নভেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ২১ নভেম্বরে জোহানেসবার্গে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটবিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড-স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ক্রিকেটবাংলাদেশের বিপক্ষে টেস্টে আফগানিস্তানের নতুন অধিনায়ক
বাংলাদেশের ক্রিকেটএসএ টোয়েন্টির নিলামে নাহিদ রানা
বাংলাদেশের ক্রিকেটদলের সঙ্গে আমিরাত যাবেন না শান্ত
বাংলাদেশের ক্রিকেটযারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।