খেলারদেশ

যারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব

দেশের সেরা কোচেরা পেয়েছেন দলগুলোর দায়িত্ব।

যারা পেলেন ডি থ্রি টুর্নামেন্টে কোচের দায়িত্ব
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দেশের নতুন ফ্রাঞ্চাইজিভিত্তিক তিন সংস্করণের টুর্নামেন্ট ডোমেস্টিক থ্রি (ডি থ্রি) টুর্নামেন্টে থাকছেন বাংলাদেশের সেরা কোচেরাই। মিরপুরে ড্রাফটের মাধ্যমে কোচ নিয়োগ চূড়ান্ত হয়েছে।

এইস ব্লুস্টার দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। একমি দলের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। সিটিজেন্স ব্যাংক ভরসা রাখছে মিজানুর রহমান বাবুলের ওপর। ফরচুন গ্রুপের দায়িত্ব পড়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। সেভেন রিংসের হেড কোচ হচ্ছেন তালহা জুবায়ের ও ওয়ালটন ভরসা রাখবেন আব্দুর রাজ্জাকের উপর।

সহকারী কোচ নিয়োগও হয়েছে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে। দুইজন করে সহকারী কোচ নিয়োগ করার সুযোগ পেয়েছে দলগুলো।

ব্লু স্টার দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার। ওয়ালটন গ্রুপের সহকারী কোচ হয়েছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। একমি গ্রুপের দায়িত্বে আছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স।

ফরচুন গ্রুপের সহকারী কোচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল। আর সেভেন রিংস দলের কোচের দায়িত্বের পেয়েছেন হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহীন।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।