খেলারদেশ

জর্ডানের বিপক্ষে জয়ে নকআউটের আশায় আলজেরিয়া

পিছিয়ে থেকেও জর্ডানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলজেরিয়া। জয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াদ মাহরেজরা।

জর্ডানের বিপক্ষে জয়ে নকআউটের আশায় আলজেরিয়া

দ্বিতীয় ও জয়সূচক গোলের পর উচ্ছ্বসিত আলজেরিয়ান খেলোয়াড়েরা

Kh
By Khelar Desh Desk

বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে জয় দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো আলজেরিয়া। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে তারা। আলজেরিয়ার হয়ে গোল করেছেন আমিন গৌরী ও আহমেদ নাদির বেনবুয়ালি।

আলজেরিয়ার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিলো টুর্নামেন্টের অলটাইম ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে। অঘটন ঘটানোর স্বপ্ন তাদেরও ছিলো। সেই লক্ষ্যে শুরুও করেছিলো। কিন্তু সবাই জানে, আর্জেন্টিনা দলে রয়েছেন একজন অন্যগ্রহের খেলোয়াড়। আর সেই অন্যগ্রহের খেলোয়াড় লিওনেল মেসির একক জাদুদে আলজেরিয়া রীতিমত উড়ে গিয়েছিলো। ৩-০ গোলের পরাজয়ে আশঙ্কা ছিলো দ্বিতীয় ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবার। অথচ সেই গল্পই অন্যভাবে লিখলেন আলজেরিয়ানরা। ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে যখন মাঠে নামে আলজেরিয়া তখন তাদের হিসেব একটাই, যে কোনও মূল্যে জয় চাই। গ্রুপে অপেক্ষাকৃত দূর্বল দল জর্ডানই। তাদের বিপক্ষে জয় ছাড়া বিশ্বকাপ ছাড়ার চিন্তাও করতে পারছিলো না রিয়াদ মাহরেজরা। কিন্তু চিত্রনাট্য লেখা অন্যভাবে। প্রথমার্ধের ৩৬ মিনিটে বাম প্রান্ত থেকে মুসা তামারির বাড়ানো বলে গোল করেন নিযার আল-রাশদান। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়েই শেষ করে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে আলজেরিয়ান ফুটবল আইকন রিয়াদ মাহরেজ করে দেন সমতার সুযোগ। ৬৯ মিনিটে মাহরেজের বাড়ানো বলে গোল করে দলকে সমতায় ফেরান আহমেদ নাদীর বেনবুয়ালী। ৮২ মিনিটে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। আমিন গৌরির গোলে আলজেরিয়ার জন্য তৈরি হয় জয়ের সুযোগ। এই জয়ে নক পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো রিয়াদ মাহরেজরা। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয় বা ড্র সেই আশাও পূরণ করতে পারে।

Kh

Khelar Desh Desk

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।