'আমাদের তাড়াতে চাইছে' : ইরান অধিনায়ক
ইরানের অধিনায়ক মেহদি তারেমি ২০২৬ বিশ্বকাপে নিজেদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে ফিফা এবং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন।

মেহদি তারেমি
ইরানের অধিনায়ক মেহদি তারেমি ২০২৬ বিশ্বকাপে নিজেদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে ফিফা এবং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন।
তারেমি বলেন...
"ভয়াবহ বিশ্বকাপ এটা। পেশাদার ফুটবলার হিসেবে আমরা এই ধরনের পরিস্থিতিতে কোনো টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। এটা না সঠিক, না ন্যায্য। যদি ফিফা মনে করে এটা ন্যায্য, তাহলে সেটা তাদের বিষয়—আমাদের না। কিন্তু এই সমস্যার সমাধান করবে কে? ফিফা? যুক্তরাষ্ট্র? আমি জানি না! আমাকে অন্তত একজনের নাম বলুন।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। কিন্তু বাস্তবে ফিফা কিছুই করেনি।
আপনার প্রশ্নের উত্তরে—'আপনার কি মনে হয়, ফিফাসহ বিশ্বকাপের আয়োজকরা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চান ইরান যেন টুর্নামেন্ট থেকে বিদায় নেয়?'—আমি বলব, আমাদের সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
আমরা এক জায়গায় থাকতে পারি না। প্রতিবার ম্যাচ খেলতে গেলে আমাদের ভ্রমণ করতে হয় এবং অভিবাসন (ইমিগ্রেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন আবার সিয়াটলে থাকতেও পারছি না; আমাদের ফিরে যেতে হচ্ছে তিহুয়ানায়।
আমাদের বিদায় করার জন্য তারা যা যা করা সম্ভব, সবই করেছে। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ—আমি মনে করি, তারাও সেটাই চায়। তারা চায় আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ি।"

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।