বিশ্বকাপ ফুটবল ২০২৬
বিশ্বকাপে কানাডা চমক চলছেই
বিশ্বকাপ ফুটবলে কানাডার চমক দেখানো চলছেই, এবার তারা পৌঁছে গেলো শেষ ষোলতে।

জয়ের পর কানাডা দলের উল্লাস
এবারের বিশ্বকাপেই নিজেদের প্রথম জয় পেয়েছিল কানাডা। এই দলটিই এবার পৌঁছে গেলো ফিফা বিশ্বকাপের শেষ ১৬-তে। রাউন্ড অব থার্টি টুর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে এবারের বিশ্বকাপের তিন স্বাগতিকের একটি কানাডা।
ক্যালিফোর্নিয়ায় হওয়া ম্যাচটিতে শুরু থেকেই আক্রমাণাত্মক ফুটবল খেলে কোচ জেসি মার্শের দল কানাডা। গোলের জন্য একের পর এক আক্রমণ করলেও বাফানা বাফানাদের সুশৃঙ্ক্ষল রক্ষণের কাছে তা ব্যর্থ হয় ম্যাচের পুরো নম্বই মিনিট।
সাতটি অনটার্গেট শট নিয়েও কানাডা গোলের দেখা পেয়েছে মাত্র একবারই, যোগ করা সময়ে, ম্যাচ শেষ হবার মাত্র মিনিট তিনেক আগে। সাউথ আফ্রিকার ডিফেন্ডারের ক্লিয়ার করা বল ডি বক্সের বাইরে পেয়ে যান কানাডা নাম্বার সেভেন স্টেফান এস্টাকিও। বলটি বুকে রিসিভ করে পায়ে নামিয়ে ভলিতে বাম পাশের কোনা দিয়ে বল জালে পাঠান তিনি। আর এতেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটা নিশ্চিত হয়ে যায় দ্য রেড দলের।

কানাডার জয়ের নায়ক স্টেফান এস্টাকিও (ডানে)
সাউথ আফ্রিকা রক্ষণ সামলে প্রতি-আক্রমণ নির্ভর খেলার কৌশলে কানাডাকে ৯০ মিনিট আটকে রাখে ঠিকই, কিন্তু আক্রমণে সুবিধা করতে পারেনি। পুরো ম্যাচে মাত্র একবার অনটার্গেট শট নিতে পেরেছে দলটি।
এই জয়ে কানাডা ফুটবলে ইতোমধ্যে তাদের ইতিহাসে সেরা সাফল্যটি পেয়েছে। এবার তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। পরের রাউন্ডে নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে ম্যাপল মাতার দেশ কানাডা।

জয়ের পর জাতীয় পতাকা নিয়ে কানাডা দলের মাঠ প্রদক্ষিণ
ম্যাচ শেষে মাঠেই দলের সব খেলোয়াড়কে একসাথে ডেকে কোচ জেসি মার্শ তাদের উদ্দেশে বলেন, এই দল কানাডার গর্ব। কানাডাবাসীকে আরও গর্বিত করতে পরের ম্যাচে নেদারল্যান্ডস বা মরক্কো যাদের বিপক্ষেই খেলা হোক না কেন জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে হবে, মাঠে প্রত্যেককে শতভাগের বেশি দিতে হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।