খেলারদেশ

ম্যাচের আগেই দুঃসংবাদ জাপানের

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। দলের সঙ্গে সফরে না গিয়ে ন্যাশভিলে থেকে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই রিয়াল সোসিয়েদাদ তারকা।

ম্যাচের আগেই দুঃসংবাদ জাপানের

নকআউট পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই জাপান দলে দুঃসংবাদ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ : নকআউট পর্বের শেষ ৩২-এর সবচেয়ে বড় পরীক্ষার আগে বড় ধাক্কা খেল জাপান। ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো।

টানা তৃতীয় ম্যাচে কুবোকে ছাড়াই মাঠে নামবে সামুরাই ব্লু। তবে প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর বিশ্বাস, তারকা মিডফিল্ডারকে ছাড়াও ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে পারে তাঁর দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। দলের সঙ্গে সফরে না গিয়ে ন্যাশভিলে থেকে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই রিয়াল সোসিয়েদাদ তারকা।

Image

রবিবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও মূল দলের বাইরে আলাদা অনুশীলন করেন কুবো। তাকে পুরোপুরি স্বস্তিতে দেখা যায়নি।

পরে মোরিয়াসু নিশ্চিত করেন, ব্রাজিলের বিপক্ষেও খেলতে পারবেন না কুবো।

"সে এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে ফিরুক।"

ইএসপিএনের প্রশ্নের জবাবে মোরিয়াসু বলেন, ব্রাজিল এখনো বিশ্বের অন্যতম সেরা দল এবং জাপানকে অনেকে আন্ডারডগই মনে করবে।

"আমরা বিশ্বকাপ জিততে চাই। কিন্তু এর আগে কখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। তবুও আমরা বিশ্বাস করি, একদিন সেটা সম্ভব।"

"ব্রাজিল সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে। আমরা সেটা মেনেই খেলব।"

গত বছরের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি টেনে মোরিয়াসু বলেন,

"সেবারও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। এবারও আমরা ইতিহাস বদলাতে চাই। পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।"

ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে ২০২২ বিশ্বকাপের ভুল আর করতে চান না জাপানের কোচ। সে সময় খেলোয়াড়দের ইচ্ছার ওপর পেনাল্টি শুটারের তালিকা ছেড়ে দিয়েছিলেন তিনি।

মোরিয়াসু বলেন,

"এবার যদি টাইব্রেকার হয়, কে কোন শট নেবে সেটা আমিই ঠিক করে দেব। খেলোয়াড়দের ওপর ছেড়ে দেব না।"

ব্রাজিলকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট বা নরওয়ের মুখোমুখি হবে সামুরাইরা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।