বিশ্বকাপ ফুটবল ২০২৬
বিদায় বলে দিলেন ন্যয়ার
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী কিংবদন্তী জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ম্যানুয়েল ন্যয়ার
প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ম্যানুয়েল ন্যয়ার।
২০১৪ সালে জার্মানির ৪র্থ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন ৪০ বছর বয়সী বাভারিয়ান গোলরক্ষক। সেবার টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস জেতেন তিনি।
এরপর টানা দুটি বিশ্বকাপে প্রতাপশালী জার্মানির গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সঙ্গী হয়ে হতাশায় পুড়েছেন। জার্মানরা এবার বিশ্বকাপ থেকে বিদায় নিলো প্রথম নকআউট ম্যাচেই, তাও প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে।
আর এই মুহূর্তকেই আন্তর্জাতিক ফুটবল থেকে জার্মানির জার্সি ছাড়ার সেরা সময় মনে করছেন ন্যয়ার। তাই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, আর নয়! এবার ডয়চেল্যান্ডের গ্লাভসজোড়া তুলে রাখবেন।

জার্মানির জার্সিতে ১২৮টি ম্যাচ খেলেছেন ন্যয়ার
২০০৯ সালে অভিষেকের পর ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৮ বার জার্মানির প্রতিনিধিত্ব করেছেন ন্যয়ার।বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ডটি এই জার্মান কিংবদন্তীর দখলে। দলের অধিনায়কত্ব করেছেন ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত, ১৮ ও ২২ বিশ্বকাপে ডয়চেল্যান্ড দলের অধিনায়ক ছিলেন ম্যানুয়েল পিটার ন্যয়ার।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।