বিশ্বকাপ ফুটবল ২০২৬
ডাচদের পুড়িয়ে শেষ ষোলোয় মরক্কো
জার্মানির পর একই রাতে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু থেকেই বিদায় নিলো আরেক ইউরোপিয়ান পরাশক্তি নেদারল্যান্ডস। মরক্কোর কাছে টাইব্রেকারে ডাচরা হেরেছে ৩-২ গোলে।

বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্দিষ্ট সময়ে খেলা ১-১ গোলে শেষ হবার পর টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় আফ্রিকান চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা, তবে জালের দেখা পায়নি কোনো দলই। ২১ মিনিটে মরক্কোর আশরাফ হাকিমির দুর্দান্ত এক শট রুখে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। বিপরীতে ডাচ রক্ষণভাগের মিকি ভ্যান ডি ভেন ও ডেনজেল ডামফ্রিস বেশ কিছু সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

পেনাল্টি শুটআউটে জয়সূচক গোল করার পর ইসমাইল সাইবারি
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দল। ৫২ মিনিটে হাকিমির আরও একটি আক্রমণ বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে মরক্কোর। ম্যাচের ডেডলক ভাঙে ৭২ মিনিটে। ক্রিসেনসিও সামারভিলের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ডান পায়ের নিখুঁত শটে গোল করে ডাচদের ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড কোডি গাকপো।
পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটেই (৯১ মিনিট) আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি খেলোয়াড় শামসদিন তালবির ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে মরক্কোকে উল্লাসে ভাসান ইসা দিওপ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি কোনো দল। ১১৪ ও ১১৮ মিনিটে ডামফ্রিসের ফাউল এবং নেদারল্যান্ডসের সামারভিলের ইনজুরির কারণে খেলা কিছুক্ষণ ব্যাহত হলেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচ জয়ের পর মরক্কো দলের উদযাপন
শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় দিনের তৃতীয় ও শেষ ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ডাচদের হয়ে গোল মিস করেন জাস্টিন ক্লুইভার্ট, কিন্টেন টিম্বার ও সামারভিল। অপরদিকে মরক্কোর হয়ে আয়নুয়ি ও অধিনায়ক আশরাফ হাকিমির গোল মিস হলেও পঞ্চম ও শেষ শটে ইসমাইল সাইবারির লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
আগামী ৪ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে মরক্কো।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।