অভিজ্ঞতা বনাম ইতিহাস গড়ার স্বপ্ন
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। দুই দলের এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেনি ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। তাই নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই ম্যাচে।

ফিফা বিশ্বকাপ ২০২৬, শেষ ষোলোতে ওঠার লড়াই : ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো—
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১ জুলাই রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নকআউট পর্বের এই ম্যাচের বিজয়ী দল উঠবে শেষ ষোলোতে, আর বিশ্বকাপ যাত্রা শেষ হবে পরাজিত দলের।
ইংল্যান্ড গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র করে তারা নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নকআউটে উঠেছে। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। এরপর পানামাকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে এসেছে থমাস টাসেলের দল। শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত মিডফিল্ড এবং কার্যকর আক্রমণ—সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে ইংল্যান্ড।

অন্যদিকে ডিআর কঙ্গো ইতোমধ্যেই নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান উপহার দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া আফ্রিকান দলটি গ্রুপ পর্বে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে চমকে দেয়। পরে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে তারা।

ডিআর কঙ্গো
ডিআর কঙ্গোর সবচেয়ে বড় ভরসা ফরোয়ার্ড ইয়োনে উইসা। গ্রুপ পর্বে তিন গোল করে তিনি দলের আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। তবে ইংল্যান্ডের সুসংগঠিত রক্ষণ ভাঙা তাদের জন্য কঠিন পরীক্ষাই হবে।

ইয়োনে উইসা
ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াডের গভীরতা। শুরুর একাদশের পাশাপাশি বেঞ্চেও রয়েছে আন্তর্জাতিক মানের একাধিক ফুটবলার। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন এনে খেলার গতি বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে টাসেলের। অন্যদিকে ডিআর কঙ্গোর মূল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও বিকল্প খেলোয়াড়ের মানে কিছুটা পিছিয়ে।
দুই দলের এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেনি ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। তাই নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এই ম্যাচে।
সাম্প্রতিক ফর্ম বিবেচনা— ইংল্যান্ড— • পানামা ০-২ ইংল্যান্ড • ইংল্যান্ড ০-০ ঘানা • ইংল্যান্ড ৪-২ ক্রোয়েশিয়া • কোস্টারিকা ০-৩ ইংল্যান্ড (প্রীতি ম্যাচ) • নিউজিল্যান্ড ০-১ ইংল্যান্ড (প্রীতি ম্যাচ)
ডিআর কঙ্গো— • ডিআর কঙ্গো ৩-১ উজবেকিস্তান • কলম্বিয়া ১-০ ডিআর কঙ্গো • পর্তুগাল ১-১ ডিআর কঙ্গো • চিলি ২-১ ডিআর কঙ্গো (প্রীতি ম্যাচ) • ডেনমার্ক ০-০ ডিআর কঙ্গো (প্রীতি ম্যাচ)
সম্ভাব্য একাদশ— ইংল্যান্ড (৪-২-৩-১): জর্ডান পিকফোর্ড; রিস জেমস, মার্ক গুয়েহি, এজরি কোন্সা, টিনো লিভ্রামেন্তো; ডেকলান রাইস, কোবি মাইনু; বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, রাশফোর্ড; হ্যারি কেন।
ডিআর কঙ্গো (৪-৩-৩): দিমিত্রি এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, শঁসেল এমবেম্বা, বাতুবিনসিকা, আর্থার মাসুয়াকু; স্যামুয়েল মুতুসামি, চার্লস পিকেল, এদো কায়েম্বে; গায়েল কাকুতা, ইয়োয়ানে উইসা, মেশাক এলিয়া।
নজরে থাকবে— মিডফিল্ডে ডেকলান রাইসের সঙ্গে ডিআর কঙ্গোর স্যামুয়েল মুতুসামি ও চার্লস পিকেলের লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

ডেকলান রাইস
রাইস যদি কঙ্গোর দ্রুত পাল্টা আক্রমণ থামিয়ে দিতে পারেন, তাহলে উইসা ও এলিয়াদের জন্য সুযোগ তৈরি করা কঠিন হয়ে যাবে। অন্যদিকে কঙ্গো যদি মাঝমাঠে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ ভাঙতে পারে, তাহলে ম্যাচ জমে উঠতে পারে।
কাগজে-কলমে ইংল্যান্ড এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে একটা ভুলই সব হিসাব পাল্টে দিতে পারে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে নতুন ইতিহাস লিখতে চাইবে ডিআর কঙ্গো। শিরোপার দাবিদার নেদারল্যান্ড ও সম্ভাবনাময় জার্মানির বিদায়ে এবারের বিশ্বকাপ ইতোমধ্যে চমকে ভরপুর হয়ে উঠেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।