খেলারদেশ

শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬ : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে নকআউট পর্বের শেষ ৩২-এ মুখোমুখি হয় নরওয়ে ও আইভরি কোস্ট। নরওয়ে ২-১ গোলে আইভরি কোস্টকে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নিল। নরওয়ের হয়ে গোল করেন আন্তনিও নুসা এবং আর্লিং হালান্ড। আইভরি কোস্টের হয়ে একমাত্র গোলটি করেন আমাদ দিয়ালো।

শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

আর্লিং হালান্ড

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ : যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে নকআউট পর্বের শেষ ৩২-এ মুখোমুখি হয় নরওয়ে ও আইভরি কোস্ট। নরওয়ে ২-১ গোলে আইভরি কোস্টকে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নিল।

নরওয়ের হয়ে গোল করেন আন্তনিও নুসা এবং আর্লিং হালান্ড। আইভরি কোস্টের হয়ে একমাত্র গোলটি করেন আমাদ দিয়ালো।

আন্তনিও নুসা, গোলের পর

আন্তনিও নুসা, গোলের পর

নরওয়ের জন্য সুখবর ছিল দুই তারকা আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের শুরুর একাদশে ফেরা। প্রথমার্ধে নরওয়ে আক্রমণে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও হালান্ড ও সরলথ গোল পেতে ব্যর্থ হন। তবে ৩৯ মিনিটে ওডেগার্ডের বাড়ানো বলে লেফট উইং থেকে আক্রমণ সাজান আন্তনিও নুসা; ড্রিবল করে আইভরি কোস্টের রক্ষণভাগে ঢুকে ফার-পোস্টে করা বাঁকানো শটে দলকে ১-০ গোলে দলকে এগিয়ে দেন তিনি।

আইভরি কোস্টও বেশ কিছু আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করে। তবে প্রতিপক্ষের তুলনায় বেশি শট নিলেও গোল পাবার জন্য তা যথেষ্ট ছিল না। ফলত, প্রথমার্থ শেষ হয় ১-০ গোলে।

আমাদ দিয়ালো

আমাদ দিয়ালো

দ্বিতীয়ার্ধে, আইভরি কোস্ট দুটো পরিবর্তন নিয়ে মাঠে নামে। গোল শোধ করতে মরিয়া আইভরি কোস্ট ৫৬ মিনিটে গোলের সুযোগ পেলেও নিকোলাস পেপে জালের দেখা পেতে ব্যর্থ হন । অবশেষে ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা আমাদ দিয়ালোর অসাধারণ এক গোলে ১-১ এ সমতা ফেরে ম্যাচটিতে।

কিন্তু ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করে নরওয়েকে আবার এগিয়ে দেন তারকা খেলোয়াড় হালান্ড। চলতি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ালো ৫টিতে।

শেষমেশ ২-১ ফলাফল নিয়েই শেষ বাঁশি বাজে। ১৯৩৮ ও ১৯৯৮ এর পর তৃতীয়বারের মতো রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিলো ভাইকিংরা।

উল্লেখ্য, ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড এবং আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড—দুজনকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্টলে সলবাকেন। সেই ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরেছিল নরওয়ে। তবে গ্রুপ 'আই'-এর রানার্সআপ হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল তারা।

নরওয়ের আক্রমণে নতুন মাত্রা যোগ করতে, বিশ্রামের পর আইভরি কোস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও প্রথম একাদশে ফিরে এই দুই তারকা। ওডেগার্ডের সৃজনশীলতা ও হালান্ডের গোলের সম্ভাবনা তৈরির কারিগর হিসেবে এই ফেরা পুরোপুরি সফল হয় ম্যাচটিতে।

বাংলাদেশ সময় ৬ জুলাই (সোমবার) রাত ২টায় নরওয়ে মুখোমুখি হবে ব্রাজিলের।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।