ব্রাজিলের ইঞ্জুরি আপডেট: কাসেমিরো, পাকেতা, রাফিনিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে ব্রাজিল দলের খেলোয়াড়দের মাঝে ইঞ্জুরি যেন পিছু ছাড়ছে না। ভক্তদের অবশেষে স্বস্তি দিয়ে নেইমার দলে ফিরলেও তাঁকে খেলানো হচ্ছে খুব সাবধানে। এর আগে রদ্রিগো, এস্তেভাও, মিলিতাও আগেই বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে। এরপর বিশ্বকাপ মিশনে এসে প্রথম ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে যান রাইটব্যাক ওয়েসলি। এরপর একে একে রাফিনিয়া, পাকেতা এবং কাসেমিরো।

ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে ব্রাজিল দলের খেলোয়াড়দের মাঝে ইঞ্জুরি যেন পিছুই ছাড়ছে না
ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরে ব্রাজিল দলের খেলোয়াড়দের মাঝে ইঞ্জুরি যেন পিছু ছাড়ছে না। ভক্তদের অবশেষে স্বস্তি দিয়ে নেইমার দলে ফিরলেও তাঁকে খেলানো হচ্ছে খুব সাবধানে। এর আগে রদ্রিগো, এস্তেভাও, মিলিতাও আগেই বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে।
বিশ্বকাপ মিশনে এসেই ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে যান রাইটব্যাক ওয়েসলি। এরপর একে একে রাফিনিয়া, পাকেতা এবং কাসেমিরো।
ব্রাজিল ভক্তদের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ইঞ্জুরিগুলো। বিশেষত পাকেতা, রাফিনিয়া এবং কাসেমিরোকে নিয়ে। এঁদের সর্বশেষ আপডেট অনুযায়ী কিছু সুসংবাদ থাকলেও কোচ কার্লো আনচেলত্তির জন্য এখনো চিন্তার বিষয় রয়েছে অনেক।

হাইতির বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়েন রাফিনিয়া
রাফিনিয়া:
রাফিনিয়াকে নিয়ে স্বস্তির খবর রয়েছে। চোট পাওয়ার পর আজ প্রথমবারের মতো মাঠে নেমে অনুশীলন শুরু করেছেন তিনি। ব্রাজিলের জন্য এটা ইতিবাচক সংবাদ হলেও, বিশ্বকাপের শেষ ষোলোতে, নরওয়ের বিপক্ষে তাঁর মাঠে নামা নিয়ে এখনো সংশয় রয়েছে।
হাইতির বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে (গ্রেড-১) পড়েন রাফিনিয়া। ফলে স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে পারেননি।
চোটের পর তিনি নিউ জার্সিতে থেকে প্রতিদিন তিনটি করে বিশেষ রিহ্যাব সেশন করেছেন। এখন মাঠের অনুশীলনে ফেরা তাঁর মাঠে ফেরার গুরুত্বপূর্ণ ধাপ। তবে আনচেলত্তি তাঁকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না। বৃহস্পতিবার অনুশীলনের পরই নরওয়ে ম্যাচে তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও ব্রাজিলের কিছু গণমাধ্যমের দাবি, শেষ ষোলোর ম্যাচেও রাফিনিয়া নাও খেলতে পারেন। সে ক্ষেত্রে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে (বাংলাদেশ সময় ১২ জুলাই) তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

জাপানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন লুকাস পাকেতা
লুকাস পাকেতা:
জাপান ম্যাচের পর সেলেসাওদের জন্য বড় ধাক্কা হচ্ছে মিডফিল্ডার লুকাস পাকেতা। বিশ্বকাপ ২০২৬ মিশনের বাকি অংশ থেকেই ছিটকে যেতে পারেন তিনি।
জাপানের বিপক্ষে প্রথম মিনিট থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এরপর প্রথমার্থ শেষেই হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠ ছাড়তে হয়।
আজ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) নিশ্চিত করেছে, জাপানের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে গুরুতর পেশির চোটে পড়েছেন ২৮ বছর বয়সী এউ ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার। মেডিক্যাল পরীক্ষায় তাঁর চোটের মাত্রা (গ্রেড-২) গুরুতর বলে নিশ্চিত করা হয়। ফলে চলমান বিশ্বকাপের বাকি অংশে তাঁর খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘পাকেতার ইমেজিং পরীক্ষায় তাঁর বাঁ উরুর পেছনের (হ্যামস্ট্রিং) পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁকে নিবিড় চিকিৎসা দেওয়া হবে, যাতে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।’
ব্রাজিলীয় গণমাধ্যম গ্লোবো জানায়, পাকেতার সুস্থ হতে আনুমানিক ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে, তবু সময়মতো সুস্থ হয়ে সেই ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা খুব সামান্য। পুরো টুর্নামেন্টে, কার্লো আনচেলত্তির দলে নিয়মিত একাদশের সদস্য ছিলেন পাকেতা। তবে এখন সেলেসাওর হয়ে আবার মাঠে ফিরতে হলে সময়ের সঙ্গে লড়াই করতে হবে তাঁকে।

জাপানের বিপক্ষে ম্যাচে গ্রোইন চোটে পড়েন কাসেমিরো
কাসেমিরো:
নরওয়ে ম্যাচে ফিরবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছে ব্রাজিল। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে, ব্রাজিলের হয়ে সমতাসূচক প্রথম গোল করা কাসেমিরো ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন।
ম্যাচের ৯২তম মিনিটে মাঠেই গ্রোইন চোট পেয়ে পড়ে যান এই অভিজ্ঞ মিডফিল্ডার। এবং মাঠ ছাড়তে বাধ্য হন।
ব্রাজিল কোচ আনচেলত্তি শেষ ষোলোর ম্যাচের আগে কাসেমিরোর চোটের সর্বশেষ অবস্থা জানাবেন বলে আশা করা হচ্ছে। তাঁর ইনজুরির ধরন বা কতটা গুরুতর, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তবে ম্যাচ শেষে সাক্ষাৎকারে মাঠ ছাড়ার কারণ জানতে চাইলে কাসেমিরো নিজেই বলেন, ‘আমি ভালো আছি। শুধু অ্যাডাক্টর পেশিতে একটু ব্যথা অনুভব করেছি। মনে হয় সেখানে সামান্য টান বা ক্র্যাম্প ধরেছিল। তবে গুরুতর কিছু নয়।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।