খেলারদেশ

ফ্রান্সকে হারাতে পারে যে দল

গ্যারি নেভিল মনে করেন, ২০২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে মাত্র একটা দল। আইটিভিতে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের সাবেক এই ডিফেন্ডার স্বীকার করেন, দিদিয়ের দেশমের দল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দমনীয় ও দাপুটে ফুটবল খেলেছে।

ফ্রান্সকে হারাতে পারে যে দল

এমবাপ্পের অদম্য ফ্রান্সকে এবারের আসরে কে হারাতে পারে? স্পেন? আর্জেন্টিনা? ইংল্যান্ড? ব্রাজিল?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের অদম্য ফ্রান্সের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে মাত্র একটা দল।

আইটিভিতে কথা বলতে গিয়ে গ্যারি নেভিল স্বীকার করেন, দিদিয়ের দেশমের দল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দমনীয় ও দাপুটে ফুটবল খেলেছে।

২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে অল্পের জন্য শিরোপা হাতছাড়া করেছিল 'লে ব্লু'রা। সেবার এমবাপ্পের হ্যাটট্রিক ম্যাচটিকে টাইব্রেকারে নিয়ে গেলেও শেষ পর্যন্ত লিওনেল মেসি নিজের রূপকথার ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা যোগ করে নেন।

কাতার বিশ্বকাপ ফাইনাল, ২০২২

কাতার বিশ্বকাপ ফাইনাল, ২০২২

এবার অবশ্য ফ্রান্স গ্রুপ পর্বে দারুণ আধিপত্য দেখিয়েছে। ইরাক, সেনেগাল ও নরওয়েকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়েছে তারা।

এরপর নিউ জার্সিতে গ্রাহাম পটারের সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে দেশমের শিষ্যরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল প্যারাগুয়ে। তবে নেভিল মনে করেন, ফ্রান্সকে বিদায় করে দেওয়ার সামর্থ্য আছে মাত্র একটি দলের। আর সেই দলটি হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

৫১ বছর বয়সী নেভিল বলেন, "এই মুহূর্তে আমি শুধু একটি দলকেই ফ্রান্সকে থামাতে সক্ষম বলে মনে হয়,—আর্জেন্টিনা। তাদের মানসিকতা আলাদা ধরনের। কঠোর ও আগ্রাসী মানসিকতা এবং অভিজ্ঞতার মিশ্রণই তাদের শক্তি।"

"এই মুহূর্তে আমার মনে হয়, ফ্রান্সের সামনে দাঁড়ানোর মতো ঐক্যবদ্ধ দল এই আর্জেন্টিনাই। অবশ্য নতুন কেউও উঠে আসতে পারে। ইংল্যান্ড, স্পেন কিংবা পর্তুগাল নিজেদের আরও উন্নত করতে পারে। আমিও সেটাই আশা করি।"

এদিকে থমাস টাসেলের ইংল্যান্ড গতরাতে ডিআর কঙ্গোকে ২-১ হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। ম্যাচ জয়ের নায়ক হন হ্যারি কেইন। তবে গ্রুপপর্বে ঘানা ও পানামার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে রয়েছে দলটি।

অন্যদিকে, অভিষিক্ত দল উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলের হয়ে গোলখরা কাটানোর পর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আগামীকাল ভোরে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

রাত ১টায় স্পেন লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে রালফ রাংনিকের অস্ট্রিয়ার। জিততে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল।

তবে নেভিল মনে করিয়ে দেন, "এখনও অনেক পথ বাকি। কিন্তু এই মুহূর্তে ফ্রান্সকে দেখে যা মনে হচ্ছে, যদি তারা বিশ্বকাপ জিততে না পারে, তবে তা তাদের নিজেদের জন্যই হবে বড় ব্যর্থতা। কারণ এই মুহূর্তে পারফরম্যান্সের দিক থেকে তারা অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে।"

এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসেকে নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগের প্রশংসা করে নেভিল বলেন, "শুরুর একাদশে থাকা এই চারজন টুর্নামেন্টের প্রতিটি ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে। সত্যি বলতে কী, তাদের কীভাবে থামানো যাবে, সেটা আমারও জানা নেই।"

শেষ ৩২ পর্বে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের

শেষ ৩২ পর্বে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের

"তারা অন্য সবার চেয়ে এক ধাপ ওপরে। ব্রাজিল শেষ মুহূর্তে জিতেছে। জার্মানি ও নেদারল্যান্ডস ইতোমধ্যেই বিদায় নিয়েছে। এই নকআউট পর্বে কীভাবে খেলতে হয়, সেটা ফ্রান্সই সবাইকে দেখিয়ে দিচ্ছে।"

এদিকে ফুটবল বিশারদরা ফ্রান্সকেই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছেন। এরপর স্পেন ও আর্জেন্টিনা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।