আলজেরিয়ার বিপক্ষে সুইসদের সহজ জয়
আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডয়ে
বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ জিতলো সুইজারল্যান্ড। আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের স্কোরলাইন আদতে সহজভাবে জেতার কথার পরিচয়ই বহন করে না। অপরদিকে ম্যাচের পরিসংখ্যান কিন্তু বলে ম্যাচটা হতে পারতো প্রতিপক্ষ আলজেরিয়ানদের। তা আর হলো কই।
কানাডার ভ্যানকুবারে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রেখেছিল আলজেরিয়া। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল তারা। তবে খেলার ধারার বিপরীতে গিয়ে ম্যাচের ১০ম মিনিটেই প্রথম ডেডলক ভাঙে সুইজারল্যান্ড। এক দারুণ কাউন্টার অ্যাটাক থেকে জে. মানজাম্বির অ্যাসিস্টে সহজ পজিশন থেকে চমৎকার গোল করে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ব্রিল এমবোলো।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আলজেরিয়া। ১৪ মিনিটে আউয়ার এবং ১৮ মিনিটে ইব্রাহিম মাজার প্রচেষ্টা সুইস রক্ষণভাগে প্রতিহত হয়। অন্যদিকে, ১৬ মিনিটে সুইস তারকা জাকারিয়ার অন-টার্গেট শট দুর্দান্তভাবে রুখে দেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে চেইবির একটি দারুণ শট রুখে দিয়ে সুইজারল্যান্ডের লিড ধরে রাখেন সুইস কিপার গ্রেগর কোবেল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাজা একটি সুযোগ পেলেও তা গোলপোস্টে রাখতে ব্যর্থ হন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।

এনডয়ের গোলেই ম্যাচ থেকে ছিটকে পরে আলজেরিয়া
দ্বিতীয়ার্ধের শুরুতেই আলজেরিয়া শিবিরে বড় ধাক্কা লাগে। ৪৬তম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় আর. বেলঘালির একটি মারাত্মক ভুলের সুযোগ লুফে নেন ড্যান এনডয়ে। ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দুই গোল হজম করার পর আলজেরিয়া আক্রমণের ধার বাড়াতে কৌশলগত পরিবর্তন আনে। ৫৮ মিনিটে জেরৌকি এবং আউয়ারকে মাঠ থেকে তুলে নিয়ে এ. গুইরি ও জে. হাজামকে মাঠে নামানো হয়। তবে সুইজারল্যান্ডের গ্রানিত জাকা ও ডেনিস জাকারিয়ার সমন্বয়ে গড়া শক্তিশালী মধ্যমাঠ এবং আকানজি-এলভেদিদের জমাট রক্ষণ ভেদ করা আলজেরিয়ার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ৬০ মিনিট পর্যন্ত আলজেরিয়া ৫৬% বল নিয়ন্ত্রণে রাখলেও ম্যাচের লাগাম ততক্ষণে সুইজারল্যান্ডের হাতে চলে যায়। দারুণ এক প্রতি-আক্রমণ এবং বেলঘালির ভুলের সুযোগ নিয়ে ম্যাচে চালকের আসনে বসে সুইসরা। ফলে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই যায় আলজেরিয়ানরা। ম্যাচের ৮৩ মিনিটে লুকা জিদান দারুন এক সেভ না করলে ব্যবধান হতে পারতো ৩-০। তবে শেষ পর্যন্ত ২-০ গোলেই শেষ হয় নকআউট পর্বের এই ম্যাচ। আর এই জয়ের মাধ্যমে টানা চতুর্থ বছর ধরে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করলো সুইজারল্যান্ড।
রাউন্ড অব সিক্সটিনে আগামীকাল কলম্বিয়া-ঘানা ম্যাচের বিজয়ী দল থাকবে সুইজদের প্রতিপক্ষ। সাত জুলাই মাঠে নামবে তারা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।